Anurag Thakur: ‘ইন্ডিয়া'-র প্রতিনিধিদের বাংলায় আনবেন না? অধীরকে প্রশ্ন অনুরাগ ঠাকুরের

Anurag Thakur Slams Mamata Banerjee: বাংলায় পা রেখেই পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলা। একের পর এক মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আর সেই বিষয়কে তুলে ধরেই এদিন প্রশাসনিক প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, মমতাদিদির সময় শেষ হয়ে গিয়েছে বলেও মন্তব্য তাঁর। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও।

‘ইন্ডিয়া-র প্রতিনিধিদের নিয়ে বাংলায় আনবেন না?

এদিন অনুরাগ ঠাকুর বলেন, পঞ্চায়েত হিংসায় রাজ্যে ৫৭ জন খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এমনকি তৃণমূল কর্মীরা তাঁর নির্দেশেই গুন্ডামি করেছে বলেও এদিন অভিযোগ করেন অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, ৮ থেকে ৯ বছর ধরে অপরাধীদের সংরক্ষণ করে রাজনৈতিক লাভ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। যদিও মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। বিজেপির আসন দ্বিগুণ হয়েছে। আর তাতেই স্পষ্ট, মমতার দিন ফুরিয়ে এসেছে।

পাশাপাশি মণিপুর নিয়েও এদিন বিরোধী শিবিরকে আক্রমণ শানান কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর কথায়, আজ যারা মণিপুরে যাচ্ছেন তাঁরা বাংলায় আসবেন? বাংলায় মহিলাদের উপর অত্যাচার নিয়েও সরব হন অনুরাগ ঠাকুর। এক্ষেত্রে কংগ্রেস কি করবে? কংগ্রেসের নেতা অধীর কি 'ইন্ডিয়া'-র প্রতিনিধিদের নিয়ে বাংলায় আসবেন না?'' প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। বাংলার পাশাপাশি রাজস্থানে মহিলাদের উপর অত্যাচারের কথাও তুলে ধরেন তিনি।

যদিও এহেন বক্তব্যের পরেই কড়া ভাষায় অনুরাগ ঠাকুরকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। বলেন, এই সেই বিজেপি নেতা যিনি গুলি মারার কথা বলেছিলেন। আজ জেলে থাকার কথা থাকলেও বিজেপির শাসনে বাইরে আছে বলে কটাক্ষ মন্ত্রীর।

একই সঙ্গে অনুরাগ ঠাকুরের বাংলায় আসাকে কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, যারা বাংলা ভাষাকে অবমাননা করে, তাঁদের বাংলায় রাজনীতিতে স্থান নেই। ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহ। কাজ হয়নি। ফলে অনুরাগ ঠাকুর আসলেও কিছু হবে না বলে কটাক্ষ কলকাতার মেয়রের।

বলে রাখা প্রয়োজন, একাধিক কর্মসূচিতে যোগ দিতে আজ শনিবার সকালে কলকাতায় এসেছেন অনুরাগ ঠাকুর। সেখান থেকে সোজা চলে যান কামারপুকুরে রামকৃষ্ণের জন্মস্থানে। সেখান থেকে বিজেপির বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+