Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Terror Attack In Doda: ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জঙ্গি গুলির লড়াই! বড় বার্তা গোয়েন্দাদের

Terror Attack In Doda: ফের উত্তপ্ত কাশ্মীর! জঙ্গি এবং যৌথ বাহিনীর সঙ্গে নতুন করে সংঘাত। দুপক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের ডোডার জেলার (Doda district) গান্দোহ (Gandoh) এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই উপত্যাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্যদিকে সেনাবাহিনীর উপর হামলা (Terror Attack In Doda) হতে পারে। সতর্ক করে সাবধান থাকার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। সূত্রের খবর, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে জঙ্গিরা সেনাবাহিনীর উপর ফিদায়ে হামলা (Fidayeen (Suicide) Attack) চালানোর পরিকল্পনা করেছে।

Terror Attack In Doda

শুধু তাই নয়, জঙ্গিরা রাজৌরি ও জম্মু জেলার সুন্দরবানী, নওশেরা, লাম্বেরি, আখনুর এবং ডোমানা এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প কিংবা সামরিক ঘাঁটি রয়েছে। সেগুলিকে টার্গেট করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা জঙ্গিরা করছে বলেও সাবধান করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। সেদিন সন্ধ্যাতেই জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। তীর্থযাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতে ১০ জনের মৃত্যু হয়। এরপর থেকে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত শ্রীনগর।

এমনকি আজ বুধবার সকালেও ডোডা জেলাতেই যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প টার্গেট করে হামলা চালায় জঙ্গিরা। গোলাগুলিতে পাঁচ সেনা জওয়ান-পুলিশকর্মী আহত হন। তাঁদের মধ্যে একজন বিশেষ পুলিশ অফিসারও ছিলেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যে কাশ্মীর টাইগার নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। সমস্ত বড় রাস্তায় চেকিং চলছে। এমনকি আকাশপথেও জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এরমধ্যেই ফের হামলা।

ঘটনাস্থল ফের ডোডা জেলা। যদিও এই ঘটনার পর চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে সেনাবাহিনীর তরফে। বিশেষ করে গোয়েন্দা সূত্রে হামলার সতর্ক বার্তা আসার পরেই সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত ক্যাম্পগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

অন্যদিকে গোটা এলাকা শিল করে দেওয়া হয়েছে বলেই খবর। পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় যে সমস্ত সেনা ছাউনি রয়েছে সেখানেও অ্যালার্ট করা হয়েছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+