Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Liquor scam: কর্মফল! একসময়ের 'বন্ধু' কেজরিওয়াল গ্রেফতার হতেই বললেন আন্না! কেন জানেন?

Delhi Liquor scam: কর্মের ফলেই ভুগছেন অরবিন্দ কেজরিওয়াল! কষ্ট হলেও এমনটাই বলছেন আন্না হাজারে (Anna Hazare) । লোকপাল সহ একাধিক আন্দোলনে আন্না হাজারের সঙ্গী ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দু'জনের 'বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' সবসময় চর্চার বিষয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় অনেক কিছু! আন্না হাজারে (Anna Hazare) এবং কেজরির (Arvind Kejriwal) সম্পর্কে ধরে 'চিড়'।

আবগারি নীতিতে (Delhi Liquor scam) বৃহসস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন 'বন্ধু' কেজরি। এমন সময় আর চুপ করে থাকতে পারলেন না আন্না হাজারে। কর্ম ফলের কথা উল্লেখ করেও কষ্ট হচ্ছে বলেই জানান তিনি। আন্না বলেন, একাধিকবার মদের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য কেজরিওয়ালকে (Arvind Kejriwal) বলেছিলাম। আর তা না শুনে মদ নিয়েই নীতি তৈরি করলেন।

Delhi Liquor scam

কিন্ত্যু মদের বিরুদ্ধে একদিন কেজরিওয়াল আওয়াজ আমার পাশে দাঁড়িয়ে তুলেছিলেন। কিন্তু নিজের কাজের জন্যেই তাঁকে গ্রেফতার হতে হল বলে দাবি আন্না হাজারের। তবে 'বন্ধু'র গ্রেফতারির খবরে কষ্ট হচ্ছে। কিন্তু এখন কিছুই করার নেই বলে আক্ষেপ ধরা পড়ে আন্না হাজারের বক্তব্যে।

তাঁর দাবি, ক্ষমতার সামনে কেউ নয়। আইন মেনেই এখন সব কিছু হবে। তবে দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে আবগারীর নীতি (Delhi Liquor scam) নিয়ে কেজরিওয়ালকে দুবার চিঠি লিখেছিলাম। মণীশ সিসৌদিয়াকেও এই বিষয়ে জানানো হয়। দু'জনের কেউ কোনও কথা শোনেনি বলেও সংবাদমাধ্যমকে জানান আন্না।

এদিন তিনি (Anna Hazare) আরও বলেন, দেশের কল্যাণের জন্য তাঁদেরকে সবসময় কাজ করতে বলতাম। সেই মতো কাজ করবেন বলেও জানিয়েছিলেন। আদৌতে তা করেননি বলেও আক্ষেপ ধরা পড়ে প্রতিবাদীর এই মানুষটির মুখে।

বলে রাখা প্রয়োজন, কেজরিওয়ালের রাজনৈতিক দল গঠনে সায় ছিল না আন্না হাজারে। এই বিষয়ে বারবারই জানিয়েছিলেন তিনি। কিন্তু কর্নপাত না করেই ২০১২ সালে আপ গঠন করেন কেজরি। এরপর দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করেন।

বিপুল ভোটে জয় পায় কেজরির দল (AAP)। ক্ষমতায় আসার পরেই আবগারি নীতি'তে (Delhi Liquor scam) বেশ কিছু পরিবর্তন করেন কেজরিওয়াল। নয়া নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়ার অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর সেই অভিযোগেই গ্রেফতার কেজরি। এর আগে আন্না হাজারে ঘনিষ্ঠ মনীশ শিশোদিয়াকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+