Milk Price: ভোট মিটতেই মধ্যবিত্তের পকেটে কোপ, দাম বাড়ল প্যাকেটজাত দুধের
ফের বাড়ল দুধের দাম। এক ধাক্কায় লিটার প্রতি ২ টাকা দাম বাড়াল দুধের। আমূল কম্পানি প্যাকেটজাত দুধের দাম এক ধাক্কায় ২ টাকা বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক ভাবেই আমূল কোম্পানি প্যাকেটজাকত দুধের দাম বাড়িয়ে দেওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়বে।
ঘরে ঘরে দুধ একটি অপরিহার্য পানীয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলের কাছে দুষ একটি সুষম আহারের মতো। হঠাৎ করে দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়ে দেওয়ায় চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে তাতে কোনও সন্দেহ নেই। গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দুধের দাম হঠাৎ করে ২ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

সোমবার ৩ জুন থেকে এই বর্ধিত দাম গোটা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। সব ধরনের আমূল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমূল তাজা দুধের দাম বাড়ানো হয়নি। অন্যান্য সংস্থাগুলি দাম বাড়ালেও আমূল দাম বাড়ায়নি।
দাম বৃদ্ধির পর আমূল গোল্ড দুধের ৫০০গ্রামের প্যাকেট বেড়ে ৩২ টাকা থেকে বেড়ে ৩৩ টাকা হয়েছে। ১ লিটার আমূল গোল্ড দুধের প্যাকেটের দাম ৬৪ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা হয়েছে। আমূল তাজা ৫০০ গ্রামের দুধের প্যাকেটের দাম ২৬ টাকা থেকে বেড়ে ২৭ টাকা হয়েছে। আমূল শক্তি দুধের ৫০০ গ্রামের দুধের প্যাকেটের দাম ২৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা।












Click it and Unblock the Notifications