পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, কাশ্মীরের জনসভা থেকে সন্ত্রাস নিশ্চিহ্নের প্রতিশ্রুতি অমিত শাহের

কাশ্মীরের জনসভায় অমিত শাহ বলেন, পাকিস্তানের সঙ্গে আর কোনও আলোচনা নয়।

কাশ্মীরে বারামুল্লায় বিশাল জনসভায় বক্তব্য দিতে গিয়ে জম্মু ও কাশ্মীরে দ্রুত নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, আপনাদের আশ্বাস দিচ্ছি, একবার ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে গেলে, জম্মু ও কাশ্মীরে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে। পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসা হবে না।

জনসভায় কী বললেন অমিত শাহ

জনসভায় কী বললেন অমিত শাহ

কাশ্মীরে বারামুল্লায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমাকে বলা হয়েছিল আপনার জনসভা কে শুনতে আসবে। কিন্তু এখন হাজার হাজার মানুষ আমাকে শুনতে এসেছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, নেহরু-গান্ধীকে জম্মু ও কাশ্মীরের অনুন্নয়নের জন্য দায়ী করেছেন। এই শাসনে জম্মু ও কাশ্মীরে আরও সন্ত্রাসবাদ আরও বেড়ে গিয়েছিল। এমনকী ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার জন্য তিনি তাঁদের দায়ী করেন। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়

বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, অনেকেই পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। কিন্তু কেন আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব? আমারা কথা বলব না। আমরা বরং গুজ্জর, পাহাড়ি এবং কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলব। পাক অধিকৃত কটি গ্রামে বিদ্যুৎ রয়েছে। এরপরেই তিনি প্রতিশ্রুতি দেন, আগামী তিন বছরের মধ্যে কাশ্মীরের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বার বার গুপকার জোটকে নিশানা করেছেন। কাশ্মীরের সমস্ত আঞ্চলিক দল গুপকার জোট তৈরি করেছে। তিনি বলেন, কাশ্মীরে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি মাত্র চারটি মেডিক্যাল কলেজ তৈরি করেছে। কিন্তু আমরা ২০১৪ সাল থেকে নয়টা মেডিক্যাল কলেজ করেছি।

মোদী সরকার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না

মোদী সরকার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না

বারামুল্লায় জনসভায় অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। মোদী সরকার জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হিসেবে গড়ে তুলতে চায়। স্বরাষ্ট্র মন্ত্রীর বারামুল্লায় বক্তব্য রাখার সময় পুলওয়ামায় পুলিশের গুলিতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। শোপিয়ানে একটি এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়েছে।

ওমর আবদুল্লার প্রতিক্রিয়া

ওমর আবদুল্লার প্রতিক্রিয়া

বারাবুল্লায় অমিত শাহের বক্তব্য রাখার সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তিনি মনে করিয়ে দেন, যে সময় পুলওয়ামায় হামলা হয়েছিল, তখন জম্মু ও কাশ্মী সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+