Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারবেন না সচিন! গেহলটের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ অমিত শাহের

রাজস্থানে বিজেপির প্রচারে গিয়ে শাসক কংগ্রেসকে তীব্র নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, সচিন পাইলট মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন না। কেননা কংগ্রেস দুর্নীতির অর্থে কোষাগার পূরণ করতে অশোক গেহলটকেই অগ্রাধিকার দেবে।

অমিত শাহ বলেছেন, সচিন পাইলট ধর্নায় বসলেও, তাঁর সুযোগ আসবে না। কারণ কংগ্রেসের কোষাগার পূরণে তাঁর অবদান কম। তুলনায় গেহলটের অবদান বেশি। অমিত শাহ এদিন রাজস্থানের ভরতপুরে কর্মীসভায় ভাষণ দিচ্ছিলেন। অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে তিনি রাজস্থানের ইতিহাসে অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকার বলেও আক্রমণ করেছেন।

অমিত শাহ

অমিত শাহ এদিন অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজস্থান সরকারকে দুর্নীতির আড্ডা বানিয়েছেন। রাজ্যকে লুট করার অভিযোগও অমিত শাহ গেহলটের বিরুদ্ধে করেছেন। দুর্নীতির সেই অর্থ কংগ্রেসের কোষাগারে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অশোক গেহলট চেয়ার ছাড়তে চান না, অন্যদিকে সচিন পাইলট মুখ্যমন্ত্রী হতে চান। তিনি কটাক্ষ করে বলেছেন, কারোর লড়াইয়ের প্রয়োজন নেই। কেননা বিজেপিই পরবর্তী সরকার গঠন করবে।

২০০৮ সালে জয়পুর বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের মুক্তি প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, কংগ্রেস সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে হাইকোর্টে উপযুক্ত ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেছেন, সরকার বিস্ফোরণে মৃতদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে।

অমিত শাহ বলেছেন, রাজস্থানের বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়লেও গেহলট সরকার সামান্য পদক্ষেপ নেয়। রাজস্থানের পাশাপাশি গুজরাতে বিস্ফোরণ হলে বসুন্ঝরা রাজে প্রশাসন পরে তাদেরকে গ্রেফতার করে এবং শাস্তি দেয়।

অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্থানের কংগ্রেস সরকারকে আক্রমণ করতে গিয়ে বলেছেন এই সরকার একটি থ্রি ডি সরকার। এই তিন ডি-র অর্থ হল দাঙ্গা, মহিলাদের সঙ্গে দুর্বব্যবহার এবং দলিতদের ওপরে অত্যাচার।

ভরতপুরের সভায় অমিত শাহের অভিযোগ, রাজ্যের কংগ্রেস সরকার তুষ্টিকরণের কাজে লিপ্ত। তিনি বলেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটলেও হেলদোল নেই সরকারের।

অমিত শাহ দাবি করেছেন, রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং পরবর্তী সরকার তারাই গঠন করবে। পাশাপাশি তিনি দাবি করেছেন লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে বিজেপি ফের একবার ২৫ টি আসনই জিতবে। মোদী সরকারের কাজ, প্রধানমন্ত্রী জনপ্রিয়তা এবং দলীয় আদর্শের ওপর ভিত্তি করেই বিজেপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+