মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উদ্ধবকে ফোন অমিত শাহের, কেন্দ্রকে দুষলেন আদিত্য ঠাকরে
করোনা সংক্রমণ সর্বাধিক ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারই মধ্যে মঙ্গলবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশন চত্ত্বর।
করোনা সংক্রমণ সর্বাধিক ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারই মধ্যে মঙ্গলবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশন চত্ত্বর। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বান্দ্রায় শ্রমিক বিক্ষোভ
লকডাউন উপেক্ষা করেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে শুরু হয় শ্রমিক অসন্তোষ। প্রায় ১০০০ পরিযায়ী শ্রমিক অসন্তোষ বাড়িতে ফেরার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন। লকডাউন বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। করোনা সংক্রমণে আশঙ্কার মাঝেই এই পরিস্থিতি আরও উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র সরকারের।

উদ্ধবকে ফোন অমিত শাহের
বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের খবর প্রকাশ্যে আসার পরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। লকডাউন রক্ষায় এবং শ্রমিকদের অসন্তোষ দূর করতে সবরকম পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি উদ্ধব ঠাকরেকে।

আদিত্য ঠাকরের অভিযোগ
এদিকে মুম্বইয়ের এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষের জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন আদিত্য ঠাকরে। তিনি অভিযোগ করেছেন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ না নিয়েই মোদী সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন তারা মহারাষ্ট্র সরকারের কাছে বাড়ি ফেরার দাবি জানাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications