করোনা পরিস্থিতির মধ্যেই কাশ্মীরে সিঁধ কাটছে পাকিস্তান, শান্তি ভঙ্গে তৈরি রেসিস্ট্যান্স ফ্রন্ট
করোনা পরিস্থিতির মধ্যেই কাশ্মীরে সিঁধ কাটছে পাকিস্তান, ভূস্বর্গের শান্তি ভঙ্গে তৈরি রেসিস্ট্যান্স ফ্
করোনা পরিস্থিতির মধ্যেই নতুন জঙ্গি সংগঠন জেগে উঠছে কাশ্মীরে। তার নেপথ্যে রয়েছে পাকিস্তান। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোল সেনা প্রধান এমএম নভরানে। তিনি জানিয়েছে করোনা লকডাউনের সুযোগে কাশ্মীরকে অশান্ত করার ছক কষছে পাকিস্তান। আর তার জন্য রেসিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন তৈরি করে ফেলেছে কাশ্মীরে।

কাশ্মীর অশান্ত করার ছক
করোনাভাইরাস মোকাবিলায় যখন ব্যস্ত ভারত। ঠিক তার ফাঁকেই কাশ্মীর অশান্ত করে তোলার ছক কষছে পাকিস্তান। তলে তলে তৈরি করে ফেলেছে রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই সংগঠনের মদতে কাজ করে চলেছে পাক বাহিনী। সীমান্তে প্রহরারত পাক সেনা মারফৎ সাহায্য পাচ্ছে এই সংগঠননি। এই সংগঠনের মদতেই নতুন করে কাশ্মীরে জেগে উঠেছে জঙ্গি কার্যকলাপ। এমনই জানিয়েছেন েসনা প্রধান এমএম নভরানে।

২৬/১১-র ধাঁচে হামলার ছক
করোনা মোকাবিলায় যখন ব্যস্ত দেশের নিরাপত্তা রক্ষীরা সেই সুযোগকে ব্যবহার করে ২৬/১১-র ধাঁচে বড় হামলা চালানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তার জন্য দাউদের সঙ্গে তারা যোগাযোগ করছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। এমনকী লস্করের শীর্ষ নেতারাও দাউদের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছে।

উপকূল দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা
উপকূল মারফৎ অস্ত্র পাচারের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। গুজরাত এবং মহারাষ্ট্র উপকূল দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গি সংগঠন। এমকী দাউদের ডি কোম্পানিকেও এই কাজে ব্যবহার করার চেষ্টা চলছে। এদিকে মম্বইয়ে দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমণ।

কাশ্মীরের জঙ্গি নিকেশ
গত কয়েকদিকে বেশ কয়েকটি জঙ্গি নিকেশ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবারেও একটি জঙ্গি নিকেশ করেছে। শ্রীনগরে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন কমান্ডার জুনেইদ শেহেরাই। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা। তারপরেই দুই পক্ষের গুলি বিনিময়ে নিকেশ হয় জঙ্গি নেতা।












Click it and Unblock the Notifications