Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amarnath Cave Security: এবছর অমরনাথ গুহা পাহারার দায়িত্বে ITBP! কিন্তু কেন এই সিদ্ধান্ত সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রক এবছর অমরনাথ যাত্রার (Amarnath Cave Security) নিরাপত্তায় বেশ কিছু পরিবর্তন করেছে। প্রথমবারের মতো এবার অমরনাথ গুহা মন্দির পাহারার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইন্ডো-ডিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপির হাতে। নিরাপত্তায় থাকবে সিআরপিএফও। বুধবার এক বৈঠকে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের পরামর্শে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এদিন অরনাথ যাত্রার (Amarnath Cave Security) প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্ব করেন। ১ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের অমরনাথ যাত্রা। বৈঠকে আইবি প্রধান তপন ডেকা এবং 'র' সচিবও উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাকি সব বাহিনীর প্রধানরাও।

Amarnath Cave Security

জানা গিয়েছে, বৈঠকে জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। পুরো বিষয় মূল্যয়নের পরে সিএপিএফ মোতায়েন করা হয়। কিন্তু কেন (Amarnath Cave Security) আইটিবিপি, তার উত্তরে বলা হয়েছে গত বছর বন্যায় আইটিবিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও তারা মাউন্টেন ফোর্স নামে পরিচিত এই বাহিনী প্রাকৃতিক দুর্যোগেও প্রশিক্ষণ প্রাপ্ত।

২০২২-এ মেঘভাঙা বৃষ্টিতে আকষ্মিক বন্যা দেখা দেয়। অনেকে প্রাণ হারিয়েছিলেন। সেখানে এক কোম্পানি আইটিবিপি বাহিনী মোতায়েন থাকায় তাঁরা অনেকের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন। গত বছরের আটই জুলাই এই ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

Amarnath Cave Security

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন সিআরপিএফ গত কয়েকদশক ধরে ঐতিহ্যগতভাবে হিমালয়ের ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দির পাহারার (Amarnath Cave Security) দায়িত্বে রয়েছে। এছাড়াও তারা তীর্থযাত্রীদের শিবিরও পাহারা দিয়েছে।

শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্যই নয়, নিরাপত্তায় হুমকি ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখেও এবার সেখানে (Amarnath Cave Security) বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অশান্ত মণিপুরকে শান্ত করতে বেশ কয়েক কোম্পানি সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন বাহিনী গিয়েছে পশ্চিমবঙ্গে। সেই কারণেও অমনরাথ যাত্রায় আইটিবিপির গুরুত্ব এবার বেড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+