সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠক! থাকছে না তৃণমূল, কারণ জানিয়ে চিঠি
সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে ২১ জুলাই সর্বদল বৈঠক করতে চলেছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, সংসদের বাজেট অধিবেশনের আগে সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিরেন রিজিজু। ওই দিন সকাল এগারোটায় সংসদ ভবন অ্যানেক্সে ওই বৈঠক হবে।
বিবৃতিতে বলা হয়েছে অধিবেশন ২২ জুলাই শুরু হয়ে ১২ অগাস্ট পর্যন্ত চলতে পারে। বর্ষাকালীন অধিবেশন সাধারণ নির্বাচনের পরে সংসদের প্রথম পূর্ণ অধিবেশন হতে চলেছে। এর আগে গত ২৪ জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন হয়েছে।

বিরোধী দলনেতা হিসেবে প্রথম সর্বদল বৈঠক
নতুন লোকসভা গঠিত হওয়ার পরে বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। সেক্ষেত্রে রাহুল গান্ধী ২১ জুলাইয়ের সর্বদল বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার উপস্থিত থাকবেন।
বাজেট পেশ ২৩ জুলাই
এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ২৩ জুলাই তৃতীয় মেয়াদে তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। লোকসভা ভোটের কারণে গত পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার।
সর্বদল বৈঠকে থাকবে না তৃণমূল
এদিকে ২১ জুলাইয়ের সর্বদল বৈঠকে থাকবে না তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা ডেরেক ও'ব্রায়েন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি দিয়ে জানিয়েছেন, কলকাতায় ২১ জুলাই শহিদ দিবস পালনের কারণে তারা ওই বৈঠকে থাকতে পারবেন না।
চিঠিতে তিনি লিখেছেন, গত ৩০ বছর ধরে ২১ জুলাই পালন করা হচ্ছে। ১৯৯৩ সালের ওই দিনে তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে ১৩ জন সহকর্মী শহিদ হয়েছিলেন। সেই দিনটিকে পালন করতে তৃণমূল সাংসদরা রাজ্যে মিটিংয়ে ব্যস্ত থাকবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications