Maharashtra Assembly Election 2024: নির্বাচনের আগে বড় ধাক্কা শরদ পাওয়ারের! 'সুপ্রিম' নির্দেশে হাসছেন অজিত
Maharashtra Assembly Election 2024: নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে মহারাষ্ট্রের রাজনীতি! আর এর মধ্যেই বড় ধাক্কা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (Sharad Pawar)। ঘড়ির প্রতীক অজিত পাওয়ারের (Ajit Pawar) কাছেই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Election 2024) আগে শরদ পাওয়ারের কাছে যা বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। যদিও এর মধ্যে শর্ত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মর্মে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে একটি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত কয়েকবছর আগে মহারাষ্ট্রের রাজনীতিতে একেবারে ঝড় বয়ে গিয়েছে। বদলে গিয়েছে পাসা! একদিকে শিবসেনা শিবিরে 'বিদ্রোহ' দেখেছে দেশ অন্যদিকে কাকা-ভাইপো অর্থাৎ শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যেও সংঘাত সামনে এসেছে। একটা সময় এনসিপিতে ফাটল ধরিয়ে বিজেপি-শিবসেনার শিন্ডে শিবিরে যোগ দেন অজিত। এমনকি কাকার কাছ থেকে প্রতীকও পর্যন্ত কেড়ে নেন। এই বিষয়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি হয়।
অবশেষে মহারাষ্ট্র নির্বাচনের আগেই অজিত পাওয়ার গোষ্ঠীর কাছে বড় স্বস্তির বার্তা। বিচারপতি সূর্যকান্তের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে ঘড়ির প্রতীক ব্যবহারে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। তবে অন্তর্বর্তী নির্দেশ মেনেই অজিত পাওয়ার গোষ্ঠীকে চলতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, ঘড়ি ব্যবহার করে নির্বাচনে নামলে 'ডিসক্লেমার' ব্যবহার করতে হবে। অর্থাৎ সমস্ত বিজ্ঞাপনে এবং প্লাটফর্মে লিখতে হবে হবে বিষয়টি বিচারাধীন। এমনকি আদালতের নির্দেশ যাতে মানা হয় সেই বার্তাও অজিত পাওয়ার গোষ্ঠীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
আদালতের এহেন নির্দেশে খুশি অজিত পাওয়ার গোষ্ঠী। কারণ এখন আর এনসিপির ঘড়ি চিহ্ন ভোটে ব্যবহারের ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না। ফলে মহারাষ্ট্র নির্বাচনে লড়াই এখন অনেক স্বস্তিদায়ক বলেই মনে করছেন অজিত পাওয়ার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শরদ পাওয়ারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মহারাষ্ট্রের মানুষ তাঁদের সঙ্গেই থাকবে বলে আশা পাওয়ার গোষ্ঠীর।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications