৯৯ ভাগ মুসলিমই চান অযোধ্যা নিয়ে রিভিউ! বুদ্ধিজীবীদের আবেদন নিয়ে কটাক্ষ মুসলিম পার্সোনাল ল বোর্ডের
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, দেশের ৯৯ শতাংশ মুসলিম চায় অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের রিভিউ করা হোক। সুপ্রিম কোর্টের মূল অযোধ্যা মামলায় এক কোনও অংশ চিল না।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, দেশের ৯৯ শতাংশ মুসলিম চায় অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের রিভিউ করা হোক। সুপ্রিম কোর্টের মূল অযোধ্যা মামলায় কোনও অংশে ঢিল না। এই সংগঠন আগেই জানিয়েছিল ৯ ডিসেম্বর রিভিউ পিটিশন দাখিল করা হবে।

অযোধ্যা নিয়ে রায়
৯ নভেম্বর ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল বিতর্কিত জমিতে সরকারের করে দেওয়া ট্রাস্ট মন্দির তৈরি করবে। আর অযোধ্যাতেই সরকারের দেওয়া ৫ একর জমির ওপর মসজিদ তৈরি করা হবে।

'মুসলিমরা বিচার বিভাগকে বিশ্বাস করে'
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলনা ওয়ালি রহমানি জানিয়েছেন, মুসলিমরা বিচার বিভাগকে বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাস সুপ্রিম কোর্টের রায়ের পরেই দুর্বল হয়ে গিয়েছে।

'রিভিউ পিটিশন চান ৯৯% মুসলিম'
তিনি আরও দাবি করেছেন, দেশের ৯৯ শতাংশ মুসলিম চান অযোধ্যার রায় নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হোক। যদি মনে করা হয়ে থাকে, মুসলিমদের একটা বড় অংশ এর বিরুদ্ধে, তা ভাবাটা ভুল। আইনগত অধিকারেই রিভিউ পিটিশন দাখিল করা হবে। অযোধ্যা নিয়ে আদেশে বহু বিতর্কিত বিষয় রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মুসলিম বুদ্ধিজীবিদের আবেদন নিয়ে কটাক্ষ
মুসলিম বুদ্ধিজীবিরা আবেদন করেছিলেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টে রায় মেনে নিয়ে। রিভিউ পিটিশনের মধ্যে না যেতে। এদিন সেই আবেদনের কটাক্ষ করা হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে। সংগঠন বলেছে, তারা মুসলিম সম্প্রদায়ের জন্য কী কাজ করেছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্য তাদের কোনও পরিকল্পনা নেই বলেও কটাক্ষ করা হয়েছে।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল










Click it and Unblock the Notifications