Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Air India: দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স ডেটা পুনরুদ্ধারে যাচ্ছে আমেরিকা, কবে সামনে আসবে আসল সত্য?

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার হওয়া বিমান AI 171-এর ব্ল্যাক বক্সটি সম্ভবত ডেটা পুনরুদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। ব্ল্যাক বক্সটি আগুন ও তাপের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) বিশ্লেষণের জন্য ন্যাশনাল সেফটি ট্রান্সপোর্ট বোর্ডের (NTSB) ওয়াশিংটন-ভিত্তিক ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার তদন্ত করছে সরকারের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)। এনটিএসবি-এর রিপোর্টটি এএআইবি-এর সঙ্গেও শেয়ার করা হবে। ক্ষতির পরিমাণের ওপর নির্ভর করে ব্ল্যাক বক্স থেকে ডেটা বের করতে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে।

গত সপ্তাহে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান আহমেদাবাদে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় সবমিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলের কাছাকাছি তাপমাত্রা প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সম্ভবত এই কারণেই ব্ল্যাক বক্স চরম পরিস্থিতিতে টিকে থাকার জন্য ডিজাইন করা হলেও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

দুর্ঘটনার পর দুই দিনের মধ্যে এএআইবি ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) উদ্ধার করে। ককপিট ভয়েস রেকর্ডার (CVR) পাইলটদের কথোপকথনসহ ককপিটের অডিও রেকর্ড করে। সিভিআর এবং এফডিআর একসঙ্গে "ব্ল্যাক বক্স" নামে পরিচিত।

ব্ল্যাক বক্সের ডেটা উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি দুর্ঘটনার কারণ এবং ঘটনার আগের মুহূর্তগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারে। ব্ল্যাক বক্স খতিয়ে দেখার পরই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। তবে অনেক বিমান বিশেষজ্ঞ দুটি ইঞ্জিন বিকল হওয়ার কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+