Nishikant Dubey: এবার বাংলাদেশের পালা! "গঙ্গার জল দেওয়া বন্ধ হোক," বিস্ফোরক দাবি তুললেন বিজেপি সাংসদ
Nishikant Dubey: ফের বিস্ফোরক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রদ করেছে ভারত। এবার বাংলাদেশেও গঙ্গার জল সরবরাহ বন্ধ করাার দাবি ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্তের। বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ এর গঙ্গা জলবণ্টন চুক্তি বাতিলের দাবি তাঁর। একইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে জঙ্গি যোগেরও অভিযোগ তুললেব নিশিকান্ত।
পহেলগাঁওতে ২৬ জন নিরীহ পর্যটককে খুন করে দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যেই অন্যতম সিন্ধু জল চুক্তি বন্ধ করা। যার ফলে সিন্ধু ও উপনদীগুলির উচ্চ প্রবাহ নিয়ন্ত্রণ করবে ভারত। আর এবার কংগ্রেস জমানায় হওয়া ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তি রদ করার দাবি তুললেন বিজেপি সাংসদ।

নিশিকান্তের দাবি, "গঙ্গা জলবণ্টন চুক্তি ভুল হয়েছিল। ১৯৯৬ সালে ভুল করেছিল কংগ্রেস সরকার। সন্ত্রাসবাদে জড়িত কোনও দেশকেই কোনও জল দেওয়া হবে না। সাপেদের জল কেন দেব? এবার ওদের সবক শেখানোর সময় এসেছে।" বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিশিকান্ত। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমান্তে আরও কড়াকড়ির কথা বলেন তিনি। বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে লস্করের জঙ্গিদের নিরবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে বলে দাবি নিশিকান্তের।
দুবের মতে, "বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বারবার দাবি করে এসেছেন বাংলাদেশের সঙ্গে আমাদের গঙ্গার জল বণ্টন করাই উচিত নয়। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি দেখিয়েছিলেন। জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করা বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশে জল পাঠানো উচিত হবে না।"
পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন নিশিকান্ত। গোড্ডার বিজেপি সাংসদ বলেন, "পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নিজেও ক্ষুব্ধ। ১৪০ কোটি ভারতবাসী নরেন্দ্র মোদীর সমর্থনে রয়েছেন। গোটা বিশ্ব প্রধানমন্ত্রীকে বলিষ্ঠ নেতা হিসেবে দেখে। জঙ্গিদের কড়া শাস্তি দিতে প্রধানমন্ত্রী কড়া পদক্ষেপ নেবেন।"
প্রসঙ্গত বিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে জনসমক্ষে প্রথম মন্তব্য করে বলেন, জঙ্গিদের ও জড়িত ষড়যন্ত্রকারীদের সকলকে খুঁজে বের করা হবে ও কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। শাস্তি এতটাই কঠোর হবে, যা তাদের ধারণারও বাইরে। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাল্টা ভারতের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications