চার দশক পরে ফের খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার! কী কী পাওয়া গেল সেখানে, রহস্যই বা কী
ওড়িশার পুরীর দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খোলা হল রবিবার, ৪৬ বছর পরে। শেষবার এই রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল ১৯৭৮ সালে। এদিন বিকেলে ওড়িশা সরকার গঠিত ১১ সদস্যের কমিটির সদস্যরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন।
যাঁরা এদিন রত্ন ভাণ্ডারে প্রবেশ করেন, তাঁদের মধ্যে রয়েছেন, ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পাধী, এএসআই সুপারইনটেনডেন্ট ডিবি গদানায়ক এবং পুরীর রাজা জগপতি মহারাজরা পরিবারের একজন প্রতিনিধি। এছাড়াও সেখানে ছিলেন চারটি মন্দিরের পরিচারকরাও।

এদিন সকালে রত্ন ভাণ্ডার পুনরায় খুলতে অনুমোদন চাওয়া হয, তার জন্য আচার অনুষ্ঠানও সম্পন্ন হয়। রত্ন ভান্ডারে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূল্যবান অলঙ্কার রয়েছে, যা বহু শতাব্দী ধরে ভক্ত এবং আগেকার রাজারা দান করেছিলেন। এটি বাইরেরর কক্ষ এবং অভ্যন্তরীণ কক্ষ, এই দুইভাগে বিভক্ত।
বারো শতকের মন্দিরের বাইরের কক্ষটি বার্ষিক রথযাত্রার সময় খোলা হয়। শেষবার ১৯৭৮ সালে কোষাগারের একটি তালিকা তৈরি করা হয়েছিল।
কমিটির সদস্যরা এদিন যখন রত্ন ভাণ্ডার খুলতে যান, সেই সময় সাপ ধরার দুটি দলও উপস্থিত ছিল। কারণ রত্ন ভাণ্ডারের ভিতরে সাপ রয়েছে বলেও আগে ধরা পড়েছিল।
রত্ন ভান্ডার খোলার আগে কমিটি পুরো প্রক্রিয়ার জন্য তিনটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে। এই তিনটি এসওপির মধ্যে একটি রত্ন ভাণ্ডারের পুনরায় খোলার সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয়টি অস্থায়ী রত্ন ভান্ডারের ব্যবস্থাপনার জন্য এবং তৃতীয়টি মূল্যবান জিনিসপত্রের তালিকা সম্পর্কিত।
জানা গিয়েছে, স্বর্ণকার এবং অন্য বিশেষজ্ঞদের জড়িত থাকার বিষয়ে সরকারের অনুমোদন পাওয়ার পরে ইনভেন্টরির কাজ শুরু করা হবে। সরকার য়রত্ন ভাণ্ডারের মূল্যবান জিনিসপত্রের একটি ডিজিটাল ক্যাটল তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গিয়েছে।
এর আগে ২০১৮ সালে রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। চেম্বারের চাবি না পাওয়ায় রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। তবে এই বেসমেন্ট শেষবার ১৯৮৫ সালে খোলা হয়েছিল। সেই সময় রাজার মুকুট থেকে শুরু করে্ রত্ন ভাণ্ডারে অন্য তফাতগুলি চোখে পড়েছিল।
২০১৮ সালে তৎকালীন আইনমন্ত্রী প্রতাপ জেনা বিধানসভায় বলেছিলেন, যখন এটি শেষবার অর্থাৎ ১৯৭৮ সালে খোলা হয়েছিল, সেই সময় প্রায় ১২ হাজার ভরি সোনার গয়না ছিল। সেগুলি ছিল মূল্যবান পাথরের সঙ্গে। এছাড়া ২২ হাজার ভরি মূল্যের রুপোর পাত্র ছিল। এছাড়া আরও অনেক গয়না ছিল, যা তখন ওজন করা হয়নি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications