Lynching: বউবাজারের পর সল্টলেক! সন্দেহের বশে গণপিটুনিতে মৃত্যু, দাবি উঠছে মাস কাউন্সিলিংয়ের
Lynching: বউবাজারের রেশ কাটতে না কাটতেই ফের মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এবার ঘটনাস্থল সল্টলেক। মৃতের নাম প্রশেন মন্ডল (২২) বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তিন যুবককে গ্রেফতার করেছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। কীভাবে এই ঘটনা তা জানতে ধৃত তিনজনকে জেরা করছে পুলিশ। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আজ শনিবার ভোর বেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় যে এক ব্যক্তি একটি যুবককে নিয়ে এসেছে মৃত অবস্থায়। এবং যে নিয়ে এসেছে তাকে আটকে (Lynching) রাখা হয়। এর পর পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা জানতে পারেন এদিন ভোর বেলায় মোবাইল চুরির অভিযোগে প্রশেন মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি। এমনকি ঘটনাস্থলেই প্রশেনকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। এলাকার লোকজনই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তিকে জেরা করে তিনজনের খোঁজ পান পুলিশ আধিকারিকরা। এরপরেই তিন জনকে গ্রেফতার করা হয় বলে খবর। ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মন্ডল।
ধৃত তিনজনকে জেরা করে ঠিক ঘটেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কার্যত এই ঘটনার ২৪ ঘন্টা আগে একই ভাবে কলকাতার বৌবাজারে উদয়ন হস্টেলে মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। আর এই অভিযোগে ইরশাদ আলম বলে এক যুবককে পিটিয়ে খুন করা হয় বলে দাবি স্থানীয়দের। একেবারে ফুটপাথ থেকে টানা হিঁচড়ে তাঁকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ইরশাদ স্থানীয় এক দোকানের সাধারণ কর্মী। শুধুমাত্র সন্দেহের বশেই এই ঘটনা ঘটে।
ঘটনার সুত্রপাত হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি যাওয়া নিয়ে। গত কয়েকদিন আগেই শিশুচুরির গুজব থেকে একের পর এক গণপিঠুনির ঘটনা ঘটে। এরপর মোবাইল চোর সন্দেহে একের পর এক মৃত্যু। যা নিয়ে একেবারে উদ্বিগ্ন নাগরিক সমাজ। কেন মানুষ অল্পতেই মারমুখি হয়ে উঠছে! আইনের উপর ভরসা থাকছে। একের পর এক ঘটনায় মানুষের মাস কাউন্সিলিংয়ের দাবি জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এই বিষয়ে পুলিশের আরও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন অন্যান্য দলের নেতারা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications