Adani: ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরাট অবদান আদানিদের, বিরাট অঙ্কের কর প্রদান সংস্থার
দেশের কোষাগারে আদানি গ্রুপের অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যা ভারতের অর্থনীতিতে কোম্পানির ক্রমবর্ধমান ইতিবাচক ভূমিকার ইঙ্গিত দেয়। ২০২৫ অর্থবর্ষে আদানি গ্রুপের মোট কর এবং অন্যান্য অবদান ২৯% বৃদ্ধি পেয়ে ৭৪,৯৪৫ কোটি টাকায় পৌঁছেছে। যা আগের অর্থবর্ষ ২০২৩-২৪-এর ৫৮,১০৪ কোটি টাকার থেকে অনেকটা বেশি।
আদানি গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলির পোর্টফোলিও থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে। মোট ৭৪,৯৪৫ কোটি টাকার মধ্যে, প্রত্যক্ষ অবদান ছিল ২৮,৭২০ কোটি টাকা। পরোক্ষ অবদান ছিল ৪৫,৪০৭ কোটি টাকা, এবং অন্যান্য অবদান ছিল ৮১৮ কোটি টাকা।

এই বিশাল অঙ্কের গুরুত্ব বোঝাতে গেলে বলা যায়, ৭৪,৯৪৫ কোটি টাকার প্রায় সমগ্র মুম্বই মেট্রো নেটওয়ার্ক নির্মাণের খরচের সমান। যা লক্ষ লক্ষ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন। এটি একটি আধুনিক অলিম্পিক আয়োজনেরও প্রায় সমান অর্থ।
গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL), আদানি সিমেন্ট লিমিটেড (ACL), আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ), এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেড (AGEL) হল শীর্ষ অবদানকারী।
এই কর এবং অন্যান্য অবদানের বিস্তারিত তথ্য গ্রুপের সাতটি তালিকাভুক্ত সংস্থার স্বাধীন বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই সংস্থাগুলি হল - আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি গ্রিন এনার্জি লিমিটেড, আদানি এনার্জি সলিউশনস লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং অম্বুজা সিমেন্টস লিমিটেড। এই অঙ্কের মধ্যে এনডিটিভি, এসিসি এবং সাংঘি ইন্ডাস্ট্রিজের মতো আরও তিনটি তালিকাভুক্ত সংস্থার দেওয়া করও অন্তর্ভুক্ত, যা এই সাতটি সংস্থার হাতে রয়েছে।
আদানি গ্রুপ তাদের সাতটি সংস্থার ওয়েবসাইটে একটি নথিও প্রকাশ করেছে, যা আদানি গ্রুপের বিশ্বব্যাপী কর এবং অন্যান্য অবদানের সম্পূর্ণ বিবরণ প্রদান করে।
আদানি গ্রুপ কর স্বচ্ছতাকে তাঁদের বৃহত্তর কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করে। আদানি গ্রুপ উন্নতি এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে সমন্বয় সাধনের জন্য সচেষ্ট, যার লক্ষ্য হল ভারতের পরিকাঠামোর রূপান্তর ঘটানো এবং উদ্ভাবনের প্রচার করে স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী মূল্য তৈরি করা।
-
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা








Click it and Unblock the Notifications