Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Road Accident: ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত তিন, আহত বহু

বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। শুধু তাই নয়, ঘটনায় গুরুতর আহত আরও আট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে Lucknow-Agra Expressway-তে। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়ে যায়।

Road Accident: বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের। শুধু তাই নয়, ঘটনায় গুরুতর আহত আরও আট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে Lucknow-Agra Expressway-তে। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়ে যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

কি কারণে এই দুর্ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা, কুয়াশার কারনেই এই ঘটনা ঘটেছে। কার্যত প্রত্যেক এই কুয়াশা চালকদের কাছে বড় একটা চ্যালেঞ্জ। এই সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, বাসটি হরিদ্বার থেকে লখনউ যাচ্ছিল। সেই সময়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে বাসটি ধাক্কা মারে বলে অভিযোগ।

দুর্ঘটনায় বাস চালক পাপ্পু যাদব (৫০) ব্রহ্মপুর মথুরার বাসিন্দা, মহেশ চন্দ্র (৩২) বসন্ত কুমারের ছেলে গৌরা কাটারি এবং আরও এক যাত্রী মারা যান বলে জানা যাচ্ছে।

ঘটনায় আহত আরও আট। এই মুহূর্তে আহতদের চিকিৎসা করা হচ্ছে স্থানীয় একটি হাসপাতাকে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। অন্যদিকে বাসে থাকা অন্যান্য যাত্রীরা জানাচ্ছেন, সকালের দিকে বাসে সমস্ত যাত্রীরা ঘুমের ঘোরে ছিল। তবে বাইরে ঘন কুয়াশা ছিল। কার্যত কিছু দেখা যাচ্ছিল না। হঠাত করেই বড় একটা শব্দ শোনা যায় বলে দাবি বাস যাত্রীদের। প্রথমে কি ঘটেছে তা বোঝা যায়নি। কিছুক্ষণ মধ্যে হুঁশ ফিরতেই দেখা যায় চারপাশে রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে যাত্রীরা, বলছেন বাসে থাকা অন্যান্যরা।

যদিও ঘটনার পরেই এলাকার মানুষজন ছুটে আসে। এবং উদ্ধার কাজে হাত লাগান বলে দাবি তাঁদের। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে দাবি। তবে এই ঘটনার পরেই দীর্ঘ যানজট তৈরি হয় Lucknow-Agra Expressway-তে। দীর্ঘ রাস্তা জুড়ে থমকে যান চলাচল। ঘটনার পরেই স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে একাধিক তৎপরতা দেখা যায়। দ্রুত একটি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যানজট মুক্ত করা হয়।

অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়েও রাস্তা ফাঁকা করার কাজ করা হয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বলে রাখ প্রয়োজন, কুয়াশার কারণে প্রত্যেক বছর দিল্লি সহ একাধিক জাতীয় সড়কে একাধিক দুঘটনা ঘটে। আর তাতে বহু মানুষের মৃত্যু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+