ফের বিড়ম্বনায় আম আদমি, জালিয়াতির অভিযোগে গ্রেফতার বিধায়ক
নয়াদিল্লি, ৯ জুলাই : ফের একবার মুখ পুড়ল দিল্লির আম আদমি সরকারের। জালিয়াতির অভিযোগে এবার দিল্লির কোন্ডলির বিধায়ক মনোজ কুমারকে গ্রেফতার করল পুলিশ।
মনোজের বিরুদ্ধে লোকঠকানো ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিন আদালতে তোলা হলে তাকে দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মনোজের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে লোকঠকানো, জালিয়াতি ছাড়াও নিরাপত্তা কর্মীদের প্ররোচিত করা ও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।
দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসী জানিয়েছেন, পুরনো একটি জমি জালিয়াতির ঘটনায় মনোজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের প্রাক্তন আইনমন্ত্রী জীতেন্দ্র সিং তোমরকে জাল ডিগ্রি কাণ্ডে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।
More From
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications