সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না : সুপ্রিম কোর্ট
সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। সোমবার একথা ফের একবার জানাল সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি, ২৭ মার্চ : সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। সোমবার একথা ফের একবার জানাল সুপ্রিম কোর্ট। কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানায় যে ১২ অঙ্কের আধার কার্ডকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা আয়কর রিটার্নের ক্ষেত্রে যুক্ত করা থেকে সরকারকে বাধা দেওয়া হবে না।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি মিড ডে মিল-সহ প্রায় তিরিশটিরও বেশি কেন্দ্রীয় জনকল্যাণ প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছে। এমনকী বৃত্তি এবং গৃহস্থের এলপিজি গ্যাসের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার।

সুপ্রিম কোর্ট এদিন বলে, আদালত সরকারকে আয়কর রিটার্নে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা আটকাতে পারে না। তবে আধার সংক্রান্ত আগের রায় বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দেয় আধার না থাকার কারণে সরকারি জনকল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়া থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না।
জনকল্যাণমূলক প্রকল্পে আধার বাধ্যতামূলক করা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলির সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়তে হয় কেন্দ্রকে। কেন মিড ডে মিল প্রকল্পে ছাত্রছাত্রীদের আধার কার্ডও বাধ্যতামূলক করা হচ্ছে সেই প্রশ্ন উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। তবে সরকার নিজের অবস্থানে অনড় থাকে। অরুণ জেটলি বলেন, খুব শীঘ্রই আধার কার্ড একমাত্র পরিচয়পত্র হতে চলেছে। তবে সুপ্রিম কোর্টের এদিনের রায় কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বড় ধাক্কা তা বলাই বাহুল্য।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications