আধার কার্ডে'র সঙ্গে ভোটার যুক্ত করা আছে? নয়া নিয়ম শীঘ্রই আনছে সরকার
খুব শিঘ্রই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করার নিয়ম প্রকাশ করা হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEC) সুশীল চন্দ্র এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তাঁর দাবি, সরকার এই সংক্রান্ত বিষয়ে যুক্ত নিয়ম খুব শীঘ্রই নিয়ে আ
খুব শিঘ্রই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করার নিয়ম প্রকাশ করা হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEC) সুশীল চন্দ্র এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তাঁর দাবি, সরকার এই সংক্রান্ত বিষয়ে যুক্ত নিয়ম খুব শীঘ্রই নিয়ে আসবে। তবে ভোটারা না চাইলে ব্যক্তিগত তথ্য নাও দিতে পারেন।
তবে কেন তাঁরা দিতে চান না এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। electoral rolls ভোটারদের একটি তালিকা, যেখানে ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে যোগ্য হিসাবে ধরা হয়।

এই বিষয়ে খুব শিঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে
বলে রাখা প্রয়োজন, মুখ্য নির্বাচনী আধিকারিক (CEC) সুশীল চন্দ্রের কার্যকাল আজ শনিবার শেষ হচ্ছে। নয়া দায়িত্বে আসছেন রাজীব কুমার। আর শেষ দিনে এই বিষয়ে সুশীল চন্দ্রকে প্রশ্ন করেন সাংবাদিকদের। সেই উত্তরেই তিনি জানান, এই বিষয়ে খুব শিঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে এই সংক্রান্ত 'ড্রাফট আবেদন' সরকারকে পাঠানো হয়েছে বলেই খবর। এছাড়াও বেশ কিছু আরও নথি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন। তবে পুরো নথিই এই মুহূর্তে আইনমন্ত্রকের কাছে আছে বলে জানা যাচ্ছে।

দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীল চন্দ্র জানিয়েছেন, তাঁর কার্যকালের মেয়াদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার আনা হয়েছে। যার মধ্যে ১৮ বছর হলেও ভোটার লিস্টে নাম তোলার সময় একদিনের বদলে চার বার করা হবে। আগে ১লা জানুয়ারি একটি তারিখই ছিল। কিন্তু বর্তমানে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে বছরে চার বার নাম তোলার জন্যে তারিখ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগে ১লা জানুয়ারির পর ১৮ বছর হওয়ার পর যুবকদের ভোট দেওয়ার জন্যে এক বছর অপেক্ষা করতে হতো। এই সংস্থার গত ২০ বছর ধরে পড়ে ছিল বলে দাবি সুশীল চন্দ্রের।

আধারের সঙ্গে যুক্ত করা আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার।
অন্যদিকে ভোটার কার্ড (Electoral Roles) আধারের সঙ্গে যুক্ত করা আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই সংক্রান্ত নিয়ম কোনও শীঘ্রই জারি করা হবে বলে জানিয়েছেন সুশীল চন্দ্র। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করলে আর একাধিক ভোটার তালিকাতে নাম আসবে না ভোটারদের। তবে এই সিদ্ধান্ত একেবারেই ভোটারদের ব্যক্তিগত। তবে সুশীলবাবুর মতে, অনেক ক্ষেত্রেই আধার তৈরি হয়নি হতে পারে। এমনকি আধারের জন্যে অনেক ক্ষেত্রে আবেদনও করা হয়নি। এছাড়াও ভোটারদের সমস্ত রকম তথ্যও অনলাইনে পৌঁছানো যাবে বলে আশাবাদী কমিশন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications