Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পন মাত্রা ৫.৭, সতর্কতা জারি কেন্দ্রের

আজ লাদাখের লেহ (Leh)-এ মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে যে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। সকাল ১১টা বেজে ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় এবং কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭১ কিলোমিটার গভীরে।

-

NCS-এর তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ-লাদাখ এলাকায়। তবে এখনও পর্যন্ত সেখানে কোনও ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। আফটারশক (ভূমিকম্পের পর সৃষ্ট ছোট ছোট এবং পরবর্তী কম্পন)-এর সম্ভাবনার কথা মাথায় রেখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হিমালয় সংলগ্ন ভূকম্পনপ্রবণ অঞ্চলের মধ্যে লেহ-লাদাখ এলাকাটি পড়ে। এর ফলে সেই এলাকায় মাঝেমধ্যেই কমবেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েই থাকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি পরিষেবা দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে আবার, এদিন সকালেই দিল্লিতেও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা বেজে ৪৪ মিনিট নাগাদ উত্তর দিল্লিতে ২.৮ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। NCS জানিয়েছে যে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

উল্লেখ্য, দিল্লি ভূমিকম্পপ্রবণ জোন-৪ এলাকায় পড়ে, যা হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লি-এনসিআর এলাকায় বহুবার কম্পন অনুভূত হয়েছে। যদিও জানা যাচ্ছে যে, গত ১০ বছরে রাজধানীতে ৫-এর বেশি মাত্রার কোনও ভূমিকম্প রেকর্ড হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+