বিতর্কিত টুলকিট কাণ্ডে নতুন মোড়, দিশা রবিকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
বিচার বিভাগীয় হেফাজতের পর দিশা রবিকে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
সময় যত গড়াচ্ছে রোজ নিত্য নতুন মোড় দেখা যাচ্ছে টুলকিট কাণ্ডে। এদিকে দুদিন আগেই এই মামলা. মূল অভিযুক্ত বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবিকে ৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউস। এমতাবস্থায় সেই মেয়াদ শেষের মুখেই এবার দিশাকে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। যদিও শুরু থেকেইউ দিশাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করে আসছিল পুলিশ।

দিশাকে তাঁকে জেরা করে টুলকিট মামলায় আরও কয়েকজনের নাম বের করার উদ্দেশ্যেই পুলিশের এই আবেদন বলে মত ওয়াকিবহাল মহলের। এদিন পুলিশের সেই আবেদনে কর্ণপাত করে ২১ বছরের দিশাকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা। প্রসঙ্গত উল্লেখ্য, সেমবারই দিশার ৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষের হওয়ার কথা। এমতাবস্থায় নিয়মাফিক পরবর্তী নির্দেশের জন্য দিশাকে আদালতে তোলে পুলিশ।
এদিকে এদিনই দিশাকে এই মামলায় অন্য দুই অভিযুক্ত নিকিতা জ্যাকব ও শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা করার কথা রয়েছে পুলিশের। ওই বিতর্কিত টুলকিট হোয়াটঅ্যাপ গ্রুপে ছড়ানো ও টুলকিট সম্পাদনার ক্ষেত্রেও তিন জনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ মিলেছে বলে দাবি পুলিশের। এদিক বিশ্বখ্যাত পরিবেশবিদ গ্রেটা থানবার্গের হাত ধরে ওই বিতর্কিত টুলকিট শেয়ার হওয়ার পরেই ফেব্রুয়ারির ১৩ তারিখ দিশাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে কম বয়সের অজুজাতে যাতে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অপরাধ থেকে দিশা যাতে মুক্তি না পায়, এমনকী পুলিশ যাতে যথাযথ ভাবে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়গুলি দেখার অনুরোধ জানিয়ে সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের একাধিক প্রাক্ত বিচারক ও পুলিশ আধিকারিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications