উত্তরপ্রদেশে এবার একশো মিটারের বেশি উঁচু রাম মূর্তি গড়তে উদ্যোগ যোগী আদিত্যনাথের
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আইনি জটিলতায় থমকে রয়েছে। ফলে তার পরিণাম কী হবে তা সময়ই বলবে।তবে তার আগে অন্য পদক্ষেপ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীপাবলির উপহার দিতে চলেছেন তিনি।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আইনি জটিলতায় থমকে রয়েছে। ফলে তার পরিণাম কী হবে তা সময়ই বলবে।তবে তার আগে অন্য পদক্ষেপ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীপাবলির উপহার দিতে চলেছেন তিনি। দীপোৎসভ পালনের মাঝেই সুখবর দেবেন তিনি। সরযূ নদীর তীরে তৈরি হবে ১০০ মিটারের বেশি উঁচু রাম মূর্তি। তারই ঘোষণা করতে পারেন যোগী।

উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে শুক্রবার জানান, যোগী আদিত্যনাথ একজন সন্ত। অযোধ্যা নিয়ে তাঁর পরিকল্পনা রয়েছে। দীপাবলিতেই তিনি সুখবর দেবেন।
আরএসএস মুখপাত্র ভাইয়াজী জোশী বলেছেন, ১৯৯০ সালের রথযাত্রার মতোই কিছু একটা প্রচার শুরু হতে চলেছে নিশ্চিতভাবে। অযোধ্যা নিয়ে যোগী নিজের অবস্থান স্পষ্ট করেছেন দুদিন আগেই। জানিয়ে দেন, দেরিতে রায় বেরনো মানে তা অবিচারের সমান।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভগবান রামকে নিয়ে সংগ্রহশালা, আর্ট গ্যালারি, বিমানবন্দর অযোধ্যায় তৈরির পাশাপাশি সরযূ নদীর তীরে ৩৩০ কোটি টাকা দিয়ে ১০০ মিটার উঁচু রাম মূর্তি তৈরির ঘোষণা করতে চলেছেন যোগী। ৩৬ মিটার উঁচু বেদীর উপরে এই মূর্তি বসবে।
ঘটনা হল, সন্তদের সংগঠন অধ্যাদেশ এনে রাম মন্দির তৈরির জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। সেই চাপ ও সঙ্গে সামনে ভোটের কথা মাথায় রেখে বিজেপি শিবির রাম মন্দিরের জায়গায় আপাতত রাম মূর্তি তৈরির পরিকল্পনা হাতে নিয়ে এগোতে চাইছে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications