Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাদাখে গভীর খাদে গাড়ি! ৯ সেনা জওয়ানের মৃত্যু, আহত ১, দুঃখপ্রকাশ করলেন রাজনাথ

লাদাখে গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি। এই দুর্ঘটনায় নয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জওয়ান। শনিবার সন্ধেয় দক্ষিণ লাদাখের নয়েমা জেলার কেরির কাছে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনার তরফে এদিন জানানো হয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। অনেকে এই ঘটনায় আহত হয়েছেন। সেনারা কারু গ্যারিসন থেকে লেহের কাছে কিয়ারিতে যাচ্ছিলেন। কিয়ারি থেকে প্রায় ৬ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটে বিকেল ৪.৪৫ নাগাদ। গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আহত সেনা জওয়ানকে সেনা এনআই রুমে স্থানান্তরিত করা হয়।

লাদাখ

সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, ৮ জন সেনা জওয়ান ঘটনাস্থলেই মারা যান। একজন মারা যান লেহ হাসপাতালে নেওয়ার সময়। আরও একজন আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, জাতির জন্য অনুকরণীয় সেবা কখনই ভুলবেন নাষ তাঁর ভাবনা শোকাহত পরিবারগুলির সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন, রাজনাথ সিং।

উল্লেখ করা যেতে পারে, এই মাসের শুরুর দিকে পূর্ব সিকিমে কর্তব্যরত অবস্থায় একটি গাড়িতে থাকায় দুই জওয়ান মারা গিয়েছিলেন। তারা হলেন, হাবিলদার এস মাইতি এবং নায়েক পারভে কিশোর। ভারতীয় সেনার তরফে ওই প্রাণহানীর জন্য বিৃতি জারি করে দুঃখপ্রকাশ করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+