POCSO Act: এক মাসে তিন লক্ষাধিক! ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষণ ও পকসো মামলা নিষ্পত্তির পরিসংখ্যান জানাল কেন্দ্র
Fast Track Courts: দেশজুড়ে জানুয়ারি মাসের মধ্যে ৩ লক্ষেরও বেশি ধর্ষণ ও পকসো মামলার নিষ্পত্তি হয়েছে ফাস্ট ট্র্যাক আদালতগুলিতে। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। দেশজুড়ে ৭৫৪টি ফাস্ট ট্র্যাক আদালত ওই মামলাগুলির নিষ্পত্তি করেছে বলে জানানো হয়েছে। লোকসভায় রিপোর্ট পেশ করে এমনই তথ্য জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।
শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি ও হেনস্থা রুখতে পকসো আইনের আওতায় মামলা রুজু হয়। লোকসভায় মন্ত্রী জানান, "শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আর তার জন্য একাধিক পদক্ষেপও নিয়েছে কেন্দ্র।"

শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে ২০১২ সালে পকসো আইন আনা হয়। ১৮ বছরের নিচে যেকোনও কিশোর বা কিশোরীর সঙ্গে যৌন অপরাধের ক্ষেত্রে পকসো আইনে শাস্তির বিধান রয়েছে। লোকসভায় মন্ত্রী আরও জানান, "শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সংখ্যা কমিয়ে আনতে ২০১৯ সালে পকসো আইনে সংশোধন আনা হয়। আর তাতে আরও কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে।"
হাইকোর্টগুলির তরফে প্রকাশিত তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, "দেশের মোট ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭৫৪টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। তার মধ্যে ৪০৪টি পকসো কোর্ট রয়েছে। গত জানুয়ারি মাসের মধ্যে মোট ৩ লক্ষ ৬ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে আদালতগুলিতে।"
বিচারবিভাগ মন্ত্রকের তরফে ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে ও মামলার দ্রুত নিষ্পত্তিতে পকসো কোর্টের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
পকসো আইনের ৪নং ধারার কথাও উল্লেখ করেন সাবিত্রী ঠাকুর। পকসো মামলায় ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের কারাবাসের সাজা ও সর্বোচ্চ যাবজ্জীবন জেলের সাজা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তবে অপরাধের প্রবণতা কম করতে দফায় দফা সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে একাধিক উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হয়।
২০২৬ সালের মার্চ পর্যন্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (FTSCs) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। যার ফলে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি, সময়ে ন্যায়বিচার এনে দেওয়া ও কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে অপরাধের সংখ্যায় রাশ টানাই লক্ষ্য কেন্দ্রের।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications