Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই পরিবারের ছয়জনের মৃত্যু, দায়ী মশার ধূপ! পড়ুন চাঞ্চল্যকর ঘটনাটি

Delhi: শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ছয়জনের! তবে দুজনের বার্ন ইঞ্জুরি রয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে চারজন ব্যক্তি, একজন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, পরিবারের একটি দেড় বছরের শিশুরও মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক ( Delhi's Shastri Nagar ) এলাকাতে।

একই পরিবারের ছয়জনের মৃত্যুতে দায়ী মশার ধূপ!

কীভাবে একই পরিবারের ছয়জনের এমন মর্মান্তিক মৃত্যু হল তা ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

তবে প্রাথমিক অনুমান, ঘরে জ্বালানো মশার ধুপেই মৃত্যু হয়েছে ছয়জনের। প্রকাশিত খবর অনুযায়ী, রাতে শোওয়ার সময়ে ঘরে মশার ধুপ জ্বালায় (mosquito coil) ওই পরিবার। আর সেই ধূপে ব্যবহৃত গদিটা পড়ে যায়। এবং তাতে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। কিন্তু ঘুম এতটাই গভীর ছিল যে পরিবারের কোনও সদস্যই এই বিষয়টি টের পায়নি বলে মনে করা হচ্ছে। গোটা ঘর ধোঁয়াতে ভরে যায়। আর তাতেই শ্বাসকষ্ট হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দুজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সমস্ত সদস্যই বাড়ির একতলাতে থাকা একটি ঘরেই শুয়েছিলেন। ছয়জনের মৃত্যু হলেও দুজনের এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শোকে বিহ্বল পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও ঘটনায় আত্মীয়রা এতটাই ভেঙে পড়েছে যে কোনও বক্তব্যই তাঁরা দিতে নারাজ।

তবে শুধুই মশার ধুপে আগুন লাগে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও ঘটনা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহগুলিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে এমন ঘটনা নতুন নয়। ধুপ জ্বালিয়ে শুয়ে শ্বাসবন্ধ হয়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি এসি থেকে নির্গত গ্যাসের কারণেও মৃত্যু হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সময়ে সচেতনতামূলক একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এরপরেও হুঁশ ফেরেনি সাধারণের। আর তা ফের একবার প্রমাণ করে দিল দিল্লির এই ঘটনা। বন্ধ ঘরে মশার ধুপ জ্বালিয়ে মৃত্যু হলো একই পরিবারের ছয়জনের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+