মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে হানা ইডির, ৬.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

মহারাষ্ট্রে বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। খোদ মুখ্যমন্ত্রীর আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের বাড়িতে হানা দেয় এনফোর্সমে

মহারাষ্ট্রে বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। খোদ মুখ্যমন্ত্রীর আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

৬.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আর সেখানেও বড়সড় পদক্ষেপ। আর এহেন ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ। তবে খোদ মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে এহেন অভিযান ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিকমহলে।

জানা যাচ্ছে, একটি আর্থিক তছরুপের ঘটনায় ইডির তরফে এহেন অভিযান চালানো হয়েছে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। শুধু তাই নয়, সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এদিন প্রায় ৬.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়েছে। আর এর মধ্যেই নীলাম্বরি প্রজেক্টের মধ্যেই ১১টি আবাসনের প্লটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই প্রজেক্ট শ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

এর নিয়ন্ত্রণ Shridhar Madhav Patankar-এর কাছে ছিল বলেও জানা যাচ্ছে। আয়কর দফতর সম্প্রতি একটি অভিযান চালায়। আর এরপরেই বড়সড় কেলেঙ্কারি সামনে আসে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই কেলেঙ্কারি সামনে আসার পরেই জানা যায় যে ঠাকরের স্ত্রী রশ্মির ভাই শ্রীধর মাধব পাটঙ্করশ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেডের মালিক। শুধু তাই নয়, সম্প্রতি পুস্পক বুলিয়ন বলে একটি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন ওই টাকা শ্রীধর মাধব পাটঙ্করশ্রী সাইবাবা গৃহনির্মিতি প্রাইভেট লিমিটেডে'র ব্যবসায় ঢেলেছেন। এমনকি সেই টাকায় পার্ক তৈরি হয়েছে বলেও দাবি করা হলেতা হয়নি বলে অভিযোগ। আর সে বিষয়েই তদন্ত করছে ইডি।

তবে এদিনের এহেন অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ চার বিধানসভায় বিজেপির জয়জয়কারের পরেই কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। আর এরপরেই এহেন অভিযান ঘিরেই প্রশ্ন বিরোধীদের। রাজনৈতিক ভাবে ইডিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ বিরোধীদের। যদিও স্থানীয় বিজেপির দাবি, আইন আইনের পথে চলছে। বিজেপি কখনও এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+