চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ২০২৩: দ্রুত ও পূর্ণাঙ্গ কভারেজ পেতে চোখ রাখুন ডেইলিহান্টে
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলঙ্গানা এবং মিজোরাম - এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। তবে মিজোরামে ভোট গণনা একদিন পিছিয়ে ৪ ডিসেম্বর করা হয়েছে। ফলে রবিবার বাকি চারটি রাজ্যের ভোট গণনা ও ফলাফল প্রকাশিত হবে। নভেম্বরের ৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই পাঁচ রাজ্যে এক বা একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং কংগ্রেস সহ বিভিন্ন শক্তিশালী আঞ্চলিক দলগুলির কাছে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট।

রাজস্থান, ছত্রিশগড়ে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। অন্যদিকে বিজেপির হাতে রয়েছে মধ্যপ্রদেশ। এর পাশাপাশি তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি এবং মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট এর হাতে সরকারের দায়িত্ব রয়েছে।
দেশের ছোট-বড়, স্থানীয় এবং জাতীয় নির্বাচনের লাইভ রেজাল্ট কভারেজ ডেইলিহান্ট অত্যন্ত গুরুত্বের সঙ্গে কভার করে এসেছে। শুধু ফলাফল জানানোই নয়, ফলাফলের পাশাপাশি বিচার-বিশ্লেষণ করে সঠিক তথ্য পাঠকের সামনে তুলে ধরাই ডেইলিহান্টের প্রধান কাজ, সেটাই ডেইলিহান্ট বহুদিন ধরে করে আসছে।
ফলে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলেও তার অন্যথা হবে না। ভোটের ফলাফলের পাশাপাশি চুলচেরা বিশ্লেষণ করে ডেইলিহান্ট আপনাদের জানাবে এই ফলাফলের প্রভাব রাজ্য এবং জাতীয় স্তরে কী পড়তে চলেছে। শুধু খবর নয়, বিশ্লেষণ, ভিডিও এবং ভিস্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে।
নির্বাচনী কভারেজকে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে ডেইলিহান্ট নিয়ে এসেছে এক নতুন ইলেকশন জোন। আরও আকর্ষণীয়, আরও পুঙ্খানুপুঙ্খ নির্বাচনী কভারেজে পাবেন দলগুলি সম্পর্কে খুঁটিনাটি তথ্য, প্রার্থীদের তালিকা, শেয়ারযোগ্য কার্ড, রিয়েল-টাইম আপডেট, প্রার্থীদের প্রোফাইল ও চুলচেরা বিশ্লেষণ। একই ছাতার তলায় পান নির্বাচনী ভিডিও, লাইভ আপডেট, কুইজ ও আরও অনেক কিছু। নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য আপনারা ভরসা রাখবেন ডেইলিহান্টের ওপর, এটাই আমাদের লক্ষ্য ও আশা।
ভোটের কভারেজে ঠিক কী কী পাবেন ডেইলিহান্টে:
- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ এবং চটজলদি আপডেট
- সংখ্যা, তথ্য, পরিসংখ্যান এবং অতীতের ফলাফল
- রাজ্যভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফলের আপডেট
- সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং রিঅ্যাকশন
- লাইভ, ভিডিও, ভাইরাল মিম, ট্রেন্ডিং খবর, ভিডিও সহ সমস্ত আপডেট একই ছাতার তলায়
সঙ্গে থাকুন ডেইলিহান্টের।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications