এক মহিলাকে ধর্ষণ ও ভিডিও করার অপরাধে বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক
বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিক
এক মহিলাকে ধর্ষণ এবং তার ভিডিও করার অপরাধে বেঙ্গালুরুর পুলিশ গ্রেফতার করল এক মহিলা সহ পাঁচজনকে। ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে রামামূর্তি পুলিশ থানায়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে আক্রান্তকে যৌন নির্যাতন ও অত্যাচার করা হয় এবং তার ভিডিও করে অভিযুক্তরা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আক্রান্ত ও অভিযুক্ত পাঁচজন সকলেই বাংলাদেশের নাগরিক। পুলিশ জানিয়েছে যে ধর্ষিতাকে নারী পাচারের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ধর্ষিতা মহিলাকে সনাক্ত করার চেষ্টা করছে এবং এই তদন্তে সাহায্য করার জন্য উৎসাহ করা হবে তাঁকে। এই অপরাধটি কবে হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের শুক্রবারই আদালতে পেশ করা হবে।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্ত টুইটে বলেন, 'ভিডিও কনটেন্ট ও প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে ৬ জনের বিরুদ্ধে। এই অভিযুক্তদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে। পুলিশ টিম বেঙ্গালুরু সংলগ্ন রাজ্যে ধর্ষিতা মহিলার খোঁজ করছে যাতে তিনিও এই তদন্তে সহায়তা করতে পারেন।’ তিনি এও জানিয়েছেন যে এখনও পর্যন্ত যতটা তথ্য সংগ্রহ করা গিয়েছে সেখান থেকে জানা গিয়েছে যে সকলে একই দলের এবং প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা।
পুলিশ কমিশনার বলেন, 'আক্রান্ত মহিলাও বাংলাদেশের তাঁকে পাচারের মাধ্যমে ভারতে নিয়ে আসা হয় এবং আর্থিক বিষয়ের কারণে তাঁকে নির্যাতন ও তাঁর ওপর বর্বর আচরণ করা হয়। তদন্ত চলছে জোর গতিতে। এই তদন্তের জন্য তিনজন ইনস্পেক্টরের নেতৃত্বে তিনটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।’
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications