ফোন চুরির সন্দেহে ৪ যুবকের গোপনাঙ্গে দেওয়া হল পেট্রোল ভরা ইনজেকশন, গ্রেফতার ২
গাজিয়াবাদে ফোন চুরি করার সন্দেহে ২ যুবক ও ২ কিশোরকে যে শাস্তি দেওয়া হল তা শুনলে শিউরে উঠবেন। মারধরের পাশাপাশি তাদের গোপনাঙ্গে পেট্রোল 'ইনজেক্ট' করার অভিযোগ উঠল।
গাজিয়াবাজ, ২১ অক্টোবর : বর্বরতা শব্দটাও এই ঘটনার বিবরণ দেওয়ার জন্য হয়তো যথেষ্ট নয়। দিল্লির কাছে গাজিয়াবাদে ফোন চুরি করার সন্দেহে ২ যুবক ও ২ কিশোরকে যে শাস্তি দেওয়া হল তা শুনলে শিউরে উঠবেন। মারধরের পাশাপাশি তাদের গোপনাঙ্গে পেট্রোল 'ইনজেক্ট' করার অভিযোগ উঠল। [যোধপুর :'শুধু পশু চিকিৎসার জন্য ব্যবহৃত' ইনজেকশন দেওয়া হল ৩০০ 'মানব' রোগীকে]
এই ঘটনায় স্থানীয় সমাজবাদী পার্টি নেতার ভাই রিজওয়ানকে গ্রেফতার করে পুলিশ। রিজওয়ান ছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে অন্যান্য অপরাধ ছাড়াও "অপ্রাকৃতি অপরাধ"-এর মামলা রুজু করা হয়েছে। [(ছবি) পেনকিলার নিয়ে এই কথাগুলি কেউ কি আপনাকে বলেছে?]

গত শুক্রবার রিজওয়ানের সন্দেহ হয় এলাকারই চার যুবক তাঁর মোবাইল ফোন চুরি করেছে। সেই অনুযায়ী, তাদেরকে নিজের দোকানে ডাকে সে। তাদের নামজাহির বাগ (১৭), গুলজার (১৬), ফিমো ও ফিরোজ (উভয়েরই বয়স ২৫)। [বিহারে দলিত মহিলাকে ডাইনি সন্দেহে বিবস্ত্র করে মারধর, জোর করে খাওয়ানো হল মূত্র!]
দোকানে ডেকে তাদের চুড়ান্ত মারধর করা হয়। নানারকমভাবে অত্যাচার চালানো হয় চারজনের উপক। রিজওয়ানের দুই বন্ধু আকিল ও নাদিমও রিজওয়ানের সঙ্গে মিলে চারজনের উপর অকথ্য অত্যাচার চালায় ঘন্টার পর ঘন্টা ধরে। [দিল্লিতে কিশোরকে নগ্ন করে বেধড়ক মার, যৌন নিগ্রহ মদ্যপ প্রতিবেশীদের]
রিজওয়ানের বাইক থেকে পেট্রোল নিয়ে একটি সিরিঞ্জে ভরে তা তাদের যৌনাঙ্গে ইনজেক্ট করা হয়। তাও আবার একবার নয় একাধিকবার। যন্ত্রণার জেরে চেঁচাতে চেঁচাতে অজ্ঞান হয়ে যায় তারা। পুলিশ জানিয়েছ, জাহির ও গুলজারের অবস্থা আশঙ্কাজনক। [মুম্বই : মহিলা কনডাক্টরকে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে জামা ছিঁড়ে দিল পুরুষ যাত্রী]
রিজওয়ান ও তার বন্ধু আকিলকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে তবে তাদের বন্ধু নাদিম এখনও পলাতাক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications