তৃতীয় দফায় বাংলা জুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা তখন তামিলনাড়ু থেকে কেরলের ভোটচিত্র কী বলছে
তৃতীয় দফায় বাংলা জুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা তখন তামিলনাড়ু থেকে কেরলের ভোটচিত্র কী বলছে
বাংলায় তৃতীয় দফার ভোট পর্বের শুরু থেকেই উত্তেজনা দেখা দিতে শুরু করেছে বাংলার দিকে দিকে। গত রাতে গোঘাটে বিজেপি কর্মীর বাড়িতে এক মহিলার মৃত্যু থেকে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনা এবং সকাল হতেই ক্যানিং থেকে খানাকুলে সংঘাতের ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এমন পরিস্থিতিতে দেশের বাকি রাজ্যের ভোটে পরিস্থিতি কেমন দেখে নেওয়া যাক একবার।

তামিলনাড়ুর ভোট পরিস্থিতি
সকাল থেকেই তামিলভূমে শান্তিপূর্ণ ভোটগ্রহণের ছবি দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে করোনা আবহে সেখানকার ভোটার থেকে ভোটকর্মী ও প্রার্থীদের দেখা গিয়েছে নির্দিষ্ট কোভিড বিধি মেনে ভোট দিতে।

তারকার হাট ভোটের লাইনে
এদিকে, তামিলভূমের ভোটে সকাল থেকেই তারকার মেলা দেখা যায় ভোটের লাইনে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে কমল হাসানরা এদিন ভোট দেন। ভোটের লাইনে নির্দিষ্ট কোভিড বিধি মেনে দাঁড়াতে দেখা যায় অভিনেতা অজিতকে। জানা গিয়েছে একটি কেন্দ্র বাদে মোটের উপর শান্তিপূর্ণ তামিল রাজ্য়ের ভোট ।

শান্ত কেরল ,পুদুচেরি
এদিন কেরল ও পুদুচেরিতেও বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে খবর। বাম শাসিত কেরলে রাজনৈতিক সংঘর্ষ বা হতাহতের খবর এখনও পর্যন্ত আসেনি। একই ছবি পুদুচেরিতে।

অসমে ভোট
এদিন সকাল থেকেই অসমে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এদিন ভোট দিয়ে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন আসমে ৪০ টির মধ্যে ২২ টি আসন জিতবে বিজেপি ।

ভোট শতাংশ
বেলা ১১ টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ৩৩ শতাংশ। পুদুচেরিতে ১১ টা পর্যন্ত ২০,০৭ শতাংশ ভোট পড়েছে। এদিকে কেরলে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৬.০৭ শতাংশ ভোট পড়েছে। আপাতত বাংলার বাইরের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণ ভোট চলছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications