২০২৭ এর জনগণনায় নতুন ৩৩ প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার ও খাদ্যশস্যে নজর

দেশের আগামী জনগণনা তথা ২০২৭ সালের সেনসাস নতুন প্রশ্ন ও পদ্ধতিতে শুরু হতে চলেছে। সরকার ইতিমধ্যেই প্রথম পর্বের জন্য ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় যেমন জায়গা করে নিয়েছে ইন্টারনেট সংযোগ, মোবাইল নম্বর ও ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার, তেমনই চাল গম সহ পরিবারের প্রধান খাদ্যশস্যের তথ্যও এবার আলাদাভাবে নথিভুক্ত হবে।

গেজেট নোটিফিকেশনে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া মৃৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, বাড়ির নির্মাণসামগ্রী, সুবিধা, বিবাহিত দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের লিঙ্গ ও সামাজিক শ্রেণি এসব প্রশ্নও থাকবে নতুন তালিকায়। ২০১১ সালের জনগণনায় থাকা 'ব্যাংকিং পরিষেবা' সংক্রান্ত প্রশ্নটি এবার বাদ গেছে।

দীর্ঘ বিলম্বের পর ১৬তম জনগণনা দুই ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপ শুরু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে এখানে বাড়ির মালিকানা, ব্যবহার, অবস্থা, মেঝে ও ছাদের ধরনসহ গৃহসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

দ্বিতীয় ধাপ শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৭ এ পর্যায়ে সামাজিক, অর্থনৈতিক, জনতাত্ত্বিক ও সাংস্কৃতিক তথ্য নেওয়া হবে। এই ধাপে কাস্টভিত্তিক তথ্যও ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ হবে বলে সরকার নিশ্চিত করেছে।

পরিবারে এলপিজি বা পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) সংযোগ আছে কি না তা এবার আলাদাভাবে যাচাই হবে। পাশাপাশি ইন্টারনেট অ্যাক্সেস, ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোনের মালিকানা সম্পর্কেও প্রশ্ন থাকবে।

খাদ্যাভ্যাসেও যোগ হয়েছে খুঁটিনাটি পরিবারে প্রধানত কোন 'সিরিয়াল' বা শস্য খাওয়া হয়, তা লিপিবদ্ধ হবে।

গৃহতালিকা তৈরি শুরুর আগে ১৫ দিনের জন্য থাকবে সেল্ফ এন্যুুমারেশন এর সুবিধা, যাতে নাগরিকরা নিজেই তথ্য জমা দিতে পারবেন। সরকারের নির্দেশ অনুযায়ী, উত্তরদাতাকে 'নিজের সর্বোত্তম জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী' তথ্য দিতে হবে।

২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিড ১৯ মহামারির কারণে পুরো প্রক্রিয়াই পিছিয়ে যায়। গত বছর ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি কাস্ট তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়।

তথ্য সংগ্রহ ২০২৭ সালের ১ মার্চ শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+