Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়াবহ আগুনে মৃত্যু ২৫ জনের, পর্যটননগর গোয়ায় রাতভর আতঙ্ক

গোয়ার জনপ্রিয় পর্যটন এলাকা বাগায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত ২৫ জন। শনিবার গভীর রাতে উত্তর গোয়ার আরপোড়া গ্রামের একটি রেস্তোরাঁ কাম নাইটক্লাবে আচমকা আগুন ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মৃতদের মধ্যে রয়েছেন পর্যটক ও ক্লাবের কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবারের মাঝের রাতে 'বার্চ বাই রোমিও লেন' নামে পরিচিত ওই ক্লাবে মধ্যরাতের কিছু পরেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। রাত ১২টা ০৪ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় পুলিশ কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও অ্যাম্বুল্যান্স। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে সব শেষ।

গোয়া পুলিশের ডিজি জানান, আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে সমস্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে কাপাবেল হোমিসাইডের ধারায় এফআইআর দায়ের হয়েছে।

রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয়, মৃত ২৫ জনের মধ্যে চারজন নিশ্চিতভাবে পর্যটক, ১৪ জন ক্লাবের কর্মী। বাকি সাতজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আরও ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করছে গোটা ক্লাব। ভিতরে আটকে পড়া মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন, কিন্তু ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতায় অনেকেই শ্বাসরোধ হয়ে পড়েন।

ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি জানান, নিহতদের অধিকাংশই রান্নাঘরের কর্মী, যাঁদের মধ্যে তিন জন মহিলা। পাশাপাশি তিন থেকে চার জন পর্যটকের মৃত্যুর কথাও স্বীকার করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ আগুন লাগা সংক্রান্ত সুরক্ষা বিধি মানেনি। "নিয়ম অমান্য করেও কীভাবে ওই ক্লাব চালু ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্লাব ম্যানেজমেন্টের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে," বলেন তিনি।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, "উত্তর গোয়ায় অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণ হারানোর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে তারা যেন মানসিক শক্তি পায়।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, মৃতদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিজেপি বিধায়ক মাইকেল লোবো এই ঘটনাকে 'অত্যন্ত উদ্বেগজনক' বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, বেশিরভাগ মানুষ বেসমেন্টের দিকে পালাতে গিয়েই দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। "গোয়া এতদিন নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই ঘটনা সেই ভাবমূর্তিতে বড় আঘাত। রাজ্যের সব ক্লাব ও পাবের নিরাপত্তা অডিট এখন অত্যন্ত জরুরি," বলেন তিনি।

ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। গোটা গোয়া জুড়ে এই দুর্ঘটনাকে ঘিরে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+