Farmers protest: পুলিশের সঙ্গে সংঘাত, মৃত ২৪ বছরের এক কৃষক, আহত একাধিক
Farmers protest: ব্যাপক আকার নিচ্ছে কৃষক আন্দোলন! আর সেই আন্দোলন আজ বুধবার ভয়াবহ আকার নেয়। আর সেই আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে ২৪ বছরের এক কৃষকের। হরিয়ানা পুলিশের সঙ্গে চলা সংঘাতের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত ওই কৃষকের নাম শুভকরণ সিং। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর। যদিও পুলিশের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে দিল্লি চলোর ডাক দেয় (Farmers protest) কৃষকরা। পাঞ্জাব-হরিয়ানার অন্তত ২০ টি কৃষক সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়। যদিও দিল্লি ঢোকার পথে আটকে দেওয়া হয় প্রতিবাদী কৃষকদের। ব্যারিকেড করে দেওয়া হয় সীমান্ত। এমনকি দিল্লিজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। তবে সীমান্তে একেবারে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন প্রতিবাদী কৃষকরা। যা নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুলিশের সঙ্গে।

আজ বুধবার পুলিশ এবং প্রতিবাদী কৃষকদের মধ্যে সংঘাত বাঁধে (Farmers protest) । পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইটবৃষ্টি করা হয়। পালটা বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। তাতেই ওই কৃষক নেতার মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও হরিয়ানা পুলিশের দাবি ছিল, এই ঘটনা সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন এবং গুজব। এমনকি শম্ভু সীমান্তে চলা সংঘর্ষে কোনও মৃত্যু হয়নি। তব সংঘাতে দুজন পুলিশ কর্মী এবং একজন কৃষক আহত হয়েছে বলে দাবি করে হরিয়ানা পুলিশ।
বুধবার উত্তপ্ত হয়ে ওঠে শম্ভু সীমান্ত এবং খানাউড়ি সীমান্ত। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একাধিকবার কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে প্রতিবাদী কৃষকদের (Farmers protest) । বৈঠক ফলপ্রসূ হয়েছে দাবি করলেও আন্দোলনে অনড় কৃষকদের। সারওয়ান সিং পান্ধে আরও জানিয়েছেন, তাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বৈঠকে অংশ নিয়ে প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেছেন, ফসলের এমএসপি নিয়ে আইন করতে কেন্দ্রে উচিত একদিনব্যাপী সংসদের অধিবেশন ডাকা। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী ইচ্ছা থাকলে সংসদের অধিবেশন ডাকা যেতেই পারে। সেখানে কোনও বিরোধী দল বিরোধিতা করবে না। যদিও এই অবস্থায় নতুন করে বৈঠকের কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফে। সে বৈঠকে কোনও সিদ্ধান্ত গৃহীত হয় কিনা সেদিকে নজর সবার।












Click it and Unblock the Notifications