Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রচার শেষ, সোমবার শুরু প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন

প্রচার শেষ, সোমবার শুরু প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন
নয়াদিল্লি, ৬ এপ্রিল : আর কয়েক ঘন্টা বাদেই শুরু হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ৯ পর্যায়ের লোকসভা ভোট ২০১৪-র প্রথম পর্যায় শুরু হবে। নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর এই যুদ্ধে শেষ জয় কার হয় তা জানার জন্য অধীর অপেক্ষা। যদিও হাওয়া নরেন্দ্র মোদীর দিকেই।

প্রথম পর্যায়ে অসমের ৫টি লোকসভা কেন্দ্র তেজপুর, কালিয়াবর, জোরহাট, ডিব্রুগড় লক্ষ্মীপুর এবং ত্রিপুরার লক্ষ্মীপুর এবং ত্রিপুরা পশ্চিম কেন্দ্র ভোটগ্রহণ হবে। এই লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচনী বিধি অনুযায়ী লোকসভার প্রচার বন্ধ হয়ে গিয়েছে।

প্রথম পর্যায়ে অসমের ৫টি লোকসভা কেন্দ্র এবং ত্রিপুরার ২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে

শনিবারই শেষ হয়েছে ভোটপ্রচার। মূল লড়াই সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে হলেও এই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী দিয়েছে তৃণমূল। লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি। কংগ্রেস থেকে বেরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসও। সমাজবাদী পার্টি, এসইউসিআই, এজিপি, আম আদমি পার্টি,এআইিউডিএফ থাকছে লড়াইয়ে।

নির্বাচনের ৫১ জন প্রা৪থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রানী নারাহ এবং পহন সিং ঘাতোয়ার রয়েছেন। আছেন প্রাক্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান বিধায়ক বিজয় কৃষ্ণ হান্দিক। মুখ্যমন্ত্রী তরুণ গোগোইয়ের ছেলে গৌরভ গোগোই। রয়েছেন কংগ্রেসের ভুপেন্দর সিং ভোরা।

কংগ্রেসের প্রতিবাদী নেতা মণিকুমার সুব্বাও এবার লড়ছেন লোকসভা আসনে। যদিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। বিজেপির হয়ে, দলীয় শাকার সভাপতি সোর্বানন্দ সোরওয়াল এবং কামাক্ষাপ্রসাদ তাসা এবং এজিপির অরুণকুমার শর্মা, প্রদীপ হাজারিকা এবং জোসেফ তোপ্পো উল্লেখযোগ্য প্রার্থী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+