Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরব সাগরে হঠাৎ উঁকি দিল তারা, নৌসেনার শ্যেনদৃষ্টিতে বন্দি ১৩ পাক নাগরিক

শুধু জলপথে নয় স্থলপথেও পাকিস্তানি জঙ্গিরা ভারতকে টার্গেট করছে। মুম্বই হামলা সেভাবেই চালিয়েছিল পাকিস্তান। আবারও ভারতীয় জলসীমার মধ্যে পাকিস্তানি নৌকা ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পাকিস্তানি মৎস্যজীবীদের নৌকা ভারতের জলসীমার মধ্যে প্রবেশ করে।

নৌসেনার নজর এড়াতে পারেনি তারা। জলসীমান্তে প্রহরারত নৌসেনার জাহাজ অরিঞ্জয় প্রথম তাদের চিহ্নিত করে। গুজরাত উপকূলের কাছে তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল। নৌকাটিতে ১৩ জন পাকিস্তানি ছিল। তাদের সকলকেই আটক করা হয়েছে।

Naz-Re-Karam

গুজরাত সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। কেন তারা ভারতের জলসীমান্তে ঢুকে পড়েছিল তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাদের আর কোনও উদ্দেশ্য ছিল কিনা সেটাও জেরা করে দেখা হচ্ছে।

নাজরে করম নামে পাক মৎস্যজীবীদের এই নৌকাটি ১৯ নভেম্বর করাচি উপকূল থেকে রওনা হয়েছিল বলে জানা গিয়েছে। ভারতীয় জলসীমান্তের ভেতরে প্রবেশ করে তারা কোনও মাছ ধরেছে কিনা সেটা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কী উদ্দেশ্যে জলসীমান্তে প্রবেশ করে নৌকাটি তা নিয়ে জেরা করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+