Rajya Sabha Election: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাংসদ পদের মেয়াদ শেষ অগাস্টে, ১০ আসনে ভোট ২৪শে
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে অগাস্ট মাসে। তার আগে ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচনে বাংলার ৬ আসনের সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্করের শূন্য আসনেও ভোট হবে। ওইদিন মোট ১০টি রাজ্যসভা আসনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
পার্লামেন্টের উচ্চকক্ষে মোট ১০টি আসন শূন্য হচ্ছে। তার মধ্যে বাংলার ৬টি, একটি গোয়ার এবং তিনটি গুজরাতের। রাজস্যসভার এই আসনগুলি ভরাট করতে ভোট গ্রহণ হবে ২৪ জুলাই। আর গোয়ার লুইজিনহো ফেলেইরোর আসনটি স্থলাভিষিক্ত হবে। কারণ তাঁর মেয়াদ সম্পূর্ণ হয়নি, তিনি অবসর নিয়েছিলেন।

যে সমস্ত রাজ্যসভা আসন খালি হচ্ছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন। এছাড়া রয়েছেন গোয়া থেকে বিজেপির সাংসদ বিনয় ডি তেন্ডুলকর, গুজরাতের জুগলসিংহ লোখান্ডওয়ালা ও দীনেশচন্দ্র আনাবাদিয়া।
বাংলা থেকে রাজ্যসভার ৬টি আসন ফাঁকা হচ্ছে। তার মধ্যে রয়েছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের আসন। এছাড়া গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা হয়েছে। সেই আসনটিও পূর্ণ হবে। তবে এই আসনটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা হবে ২৪ জুলাই বিকাল ৫ টায়। ভোট প্রক্রিয়া শেষ হওয়ার এক ঘন্টা পরে এই গণনা হবে। নির্বাচন কমিশন তাদের বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, ছয় বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর ২৮ জুলাই থেকে ১৮ অগাস্টের মধ্যে অবসরে যাচ্ছেন ১০ জন সদস্য।
বর্তমানে বাংলায় ভোটের যে অঙ্ক রয়েছে, তাতে ৬টির মধ্যে ৫টি আসন থাকবে তৃণমূলের দখলে। আর বাকি আসন যেটি কংগ্রেসের দখলে ছিল, তা যাবে বিজেপির দখলে। রাজ্য বিধানসভার অঙ্ক সেটাই বলছে। কেননা রাজ্য বিধানসভায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি। কংগ্রেস এবার শূন্য হয়ে গিয়েছে বিধানসভায়। বামেরাও শূন্য।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications