শুধু 'মন্থা' বা 'দানা' নয়! পৃথিবীর ইতিহাসে এই ১০ ঘূর্ণিঝড় সর্বস্বান্ত করেছিল মানুষ ও প্রকৃতিকে, জানুন
ঘূর্ণিঝড় হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী এবং ধ্বংসাত্মক শক্তির মধ্যে একটি। ঘূর্ণিঝড়ের ফলে হওয়া প্রচণ্ড জোরে বাতাস, মুষলধারে বৃষ্টিপাত এবং উঁচু ঢেউ কয়েক ঘন্টার মধ্যে পরিবেশের রূপ পাল্টে দিতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার পরেও উপকূলীয় শহর থেকে শুরু করে দূরের দ্বীপপুঞ্জগুলিতে এই ঝড়ের পরিণতি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। প্রতিটি ঘূর্ণিঝড় হওয়ার পরে সবার প্রথমে পরিবেশের ক্ষয়ক্ষতি, মানব জীবনের ভঙ্গুরতা এবং প্রকৃতির অদম্য শক্তি ঠিক কতটা হতে পারে তা ধরা পড়ে।

এরকম ইতিহাসের ১০টি ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো:
১) ঘূর্ণিঝড় 'নার্গিস'
২০০৮ সালের মে মাসের প্রথম দিকে, ঘূর্ণিঝড় 'নার্গিস' মায়ানমারের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ের ফলে গ্রাম এবং ধানক্ষেতের উপর দিয়ে জলোচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রায় ১২ ফুট উঁচু জলরাশি এবং ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি গতির বাতাসের তীব্রতার কারণে প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। এবং লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাড়ি ছাড়ে। লাবুত্তা, বোগালে, পাইনসালু, ইয়াঙ্গুন এবং আরও অনেক শহরে বসবাসকারী ৭.৩৫ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ২৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাসে সবচেয়ে দুঃখজনক প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে এটি একটি।
২) বেঙ্গল সাইক্লোন
১৯৪২ সালের বেঙ্গল সাইক্লোন ছিল একটি বিধ্বংসী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা ১৯৪২ সালের ১৬ অক্টোবর, ভারতের বঙ্গ অঞ্চলে আক্রমণ করেছিল। ইতিহাসের চতুর্থ মারাত্মক গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ছিল এটি। এই ঝড়ের ফলে আনুমানিক মৃত্যু হয়েছিল ৬১,০০০ জন মানুষের। ঘূর্ণিঝড়টি একটি বিশাল ঝড়ের সৃষ্টি করেছিল। বিশেষ করে কলকাতা শহর এবং এর আশেপাশের এলাকাগুলি ঝড়ের বৃষ্টিতে বেশি প্লাবিত হয়েছিল। এই ঘূর্ণিঝড়টি বাংলার কিছু অংশে আঘাত হানে।
৩) ভোলা সাইক্লোন
১৯৭০ সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়। যা ১৯৭০ সালের ১২ই নভেম্বর বাংলাদেশে (তৎকালীন পাকিস্তান) আক্রমণ করেছিল। এ পর্যন্ত যতগুলি ঘূর্ণিঝড় হয়েছে তাদের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি। এই ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৫,০০,০০০ জন মানুষের মৃত্যু হয়েছিল। যার মধ্যে অধিকাংশ মানুষই গাঙ্গেয় বদ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। এটি সিম্পসন স্কেলে তৃতীয় মাত্রার ঘূর্ণিঝড় ছিল।
৪) টাইফুন হাইয়ান
এই ঘূর্ণিঝড় হলো হাইয়ান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নভেম্বর ২০১৩ সালে সংগঠিত একটি প্রবল ঝড়। এটি ফিলিপাইন অতিক্রম করে ২০১৩ সালের নভেম্বরের ১০ তারিখে ভিয়েতনাম-এর দিকে ধেয়ে যায়। ২০১৩ সালে ফিলিপাইনে টাইফুন হাইয়ান ঝড়ের কারণে ৬৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়। এই ঝড় প্রায় ৬৫০ কিলোমিটার বিস্তৃত ছিল এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বাতাস উৎপন্ন হয়েছিল।
৫) চীন টাইফুন
১৯২২ সালে চীনের উপকূলে একটি ভয়াবহ টাইফুন আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। এটি ইতিহাসের সবচেয়ে দুঃখজনক সামুদ্রিক ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। আর নাম ছিল শান্তো টাইফুন। এটি ছিল একটি বিধ্বংসী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা আগস্টে চীনের শান্তো শহরে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটায়।
৬) ঘূর্ণিঝড় ইদাই
দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের অববাহিকায় সবচেয়ে মারাত্মক ক্রান্তীয় ঘূর্ণিঝড় হলো ইদাই। দক্ষিণ গোলার্ধে, যার মধ্যে অস্ট্রেলিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক অববাহিকা রয়েছে সেইসব জায়গাগুলিতে ঘূর্ণিঝড় ইদাই দ্বিতীয়-প্রাণঘাতী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় হিসাবে স্থান করে নিয়েছে। দীর্ঘস্থায়ী এই ঝড় মোজাম্বিক, জিম্বাবুয়ে এবং মালাউইতে ভয়াবহ ক্ষতি এবং মানবিক সংকটের সৃষ্টি করে। যার ফলে ১,৫০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং আরও অনেক নিখোঁজ হয়।
৭) হারিকেন ক্যাটরিনা
২০০৫ সালের আগস্টের শেষের দিকে ঘূর্ণিঝড় ক্যাটরিনা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী গ্রীষ্মমন্ডলীয় একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে ১,৩৯২ জন মানুষ মারা যান এবং আনুমানিক ১২৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। ক্যাটরিনা ছিল ২০০৫ সালের বিধ্বংসী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়। এটি সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থলভাগে পৌঁছানো চতুর্থ-সবচেয়ে তীব্র আটলান্টিক ঘূর্ণিঝড় ছিল। ক্যাটরিনা মার্কিন উপকূল অঞ্চলে আঘাত হেনেছিল, শহরগুলিকে ডুবিয়ে দিয়েছিল এবং অনেককে ঘরছাড়াও করেছিল।
৮) সুপার আউটব্রেক
১৯৭৪ সালের সুপার আউটব্রেক ছিল সবচেয়ে তীব্র টর্নেডোর মধ্যে রেকর্ড করা একটু ঘূর্ণিঝড়। ৩-৪ এপ্রিল, ১৯৭৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশিরভাগ অংশ জুড়ে এই ঘূর্ণিঝড় হয়েছিল। এটি ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে মারাত্মক টর্নেডোর মধ্যে একটি।
৯) হারিকেন মিচ
১৯৯৮ সালে হ্যারিকেন মিচ ছিল একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় ছিল অত্যন্ত মারাত্মক এবং বিপর্যয়কর গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়। হ্যারিকেন মিচ ঘূর্ণিঝড়ের ফলে আমেরিকায় প্রায় ১১,৩৭৪ জন মানুষের প্রাণহানি হয়েছিল। যার মধ্যে হন্ডুরাসে প্রায় ৭,০০০ এবং নিকারাগুয়ায় ৩,৮০০ জন প্রাণহানির কারণ ছিল এই ঝড়ের ফলে হওয়া বন্যা।
১০) শ্রমিক দিবসের হারিকেন
১৯৩৫ সালের শ্রমিক দিবসের ঘূর্ণিঝড় ছিল একটি অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী আটলান্টিক ঘূর্ণিঝড়। যা ১৯৩৫ সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে। এই তীব্র ঘূর্ণিঝড়টি ফ্লোরিডায় আঘাত হেনেছিল। এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications