বাগনান থেকে অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার দু'ই

বাগনান থেকে অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার দু'ই

ব্যবসায়িক কারণে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল দু'ই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনানে। জানা গেছে, অপহৃত ব্যবসায়ীর নাম আদম আলি মিদ্দ্যা। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। ধৃতদের নাম, সেখ মহসিন ও সেখ মেহেতাব।

বাগনান থেকে অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার দুই

সূত্রের খবর, পাঁশকুড়ার বাসিন্দা সেখ মহসিন ও সেখ মেহেতাব হলদিয়ায় নদী বাঁধ মেরামতের জন্য বহুদিন আগে আদম আলি মিদ্দ্যা নামের এক ব্যবসায়ীকে প্রায় সাত লক্ষ টাকার বোল্ডার সরবরাহ করেছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর থেকে বকেয়া টাকা আদায়ের চেষ্টা করলেও ব্যবসায়ী তাদের নানাভাবে ঘোরাচ্ছিল। টাকা আদায় করতে অপহরণের ছক কষে দু'ই যুবক।

সেই মোতাবেক উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা আদম আলি মিদ্দ্যাকে বাগনানের একটি হোটেলে ডেকে পাঠানো হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী বাগনানের ওই হোটেলে এলে তাকে গাড়িতে তুলে পাঁশকুড়ার রাতুলিয়া এলাকার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, অপহরণকারীরা আদমকে জানান, টাকা না পেলে তাকা ছাড়া হবে না। এদিকে ব্যবসায়ী ফোন মারফত বাড়িতে বিষয়টি জানালে অপহৃত ব্যবসায়ীর পরিবারের তরফে বাগনানে থানায় বিষয়টি জানানো হয়।

অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। বাগনান থানার পুলিশ পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি দু'ই যুবককে গ্রেফতার করে। বুধবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সম্প্রতি ডোমজুড় থেকে এক ব্যবসায়ী অপহৃত হয়। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। মামলা রুজু হয় তিন দিন আগে। ঠিক তারপরেই পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তমলুকে হানা দেয় পুলিশ। তারপর পুলিশ নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার করে ফেলে। তারপরই দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয় । যারা এই কাজ করেছিল তারা আবার ছিল বাবা ও ছেলে। তাঁদেরকে হাওড়া আদালত দু-দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল।

ডিলে ভালো লাভ আছে এই রকম টোপ দেওয়া হয়। ডাকা হয় এক রেস্তোরাঁয়। এমনটাই অভিযোগ ছিল ওই অভিযুক্ত বাবা ছেলের বিরুদ্ধে। ফোনের মাধ্যমে হাওড়ার লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা ব্যবসায়ী দেবনাথ দাসকে টোপ দেওয়া হয়েছিল। গত ৪ অগাস্ট দেবনাথ অপহরণকারীদের বলা জায়গায় পৌঁছে যায়। তারপর চার ব্যক্তি মিলে অপহরণ করে তাঁকে। ৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+