ছয় লক্ষ স্থায়ী সরকারি চাকরির পোস্ট বাতিল করেছে তৃণমূল সরকার! বড় অভিযোগ শুভেন্দুর
ছয় লক্ষ স্থায়ী সরকারি চাকরির পোস্ট অবলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে। দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে জানিয়েছিলেন, আর স্থায়ী চাকরি রাখা যাবে না৷ অস্থায়ী চাকরি করতে হবে। মন্দিরতলা বাসস্ট্যান্ডের ধর্নামঞ্চে এমনই কথা বললেন শুভেন্দু৷
রাজ্যের মানুষকে ভাতা থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন শুভেন্দু। বাঙালিদের মেধাকে এই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। রাজ্যে দুই কোটির উপর বেকার। যুবশ্রী স্কিম সরকার বন্ধ করেছে। এই অভিযোগ করেন তিনি। একটি পোর্টাল করে চাকরিপ্রার্থীদের নাম নথিভুক্ত করার ভাবনার কথাও রয়েছে। চাকরি প্রার্থীদের নিয়ে লংমার্চের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এই কথা মঙ্গলবার জানালেন শুভেন্দু অধিকারী৷

এই মিছিল জাতীয় পতাকা হাতে অরাজনৈতিক হবে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা - কর্মীদেরও নাগরিক হিসেবে আবেদন করা হবে। রাজনৈতিক পতাকা সরিয়ে রেখেই এই কর্মসূচি হবে। এই কথা জানালেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য গ্রুপ ডি'র আন্দোলনকারীরা ধর্না দিচ্ছেন। মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এই মঞ্চ করা হয়েছে। সেখানে এদিন উপস্থিত হন শুভেন্দু অধিকারী।
বিধানসভা খুললে এবারে আলাদা করে রাজ্য গ্রুপ ডি'র জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়া হবে। এই কথা গ্রুপ ডি'র অবস্থান-বিক্ষোভ ধর্নামঞ্চে জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যসচিব যদি ডেপুটেশন না নেন, তাহলে এনাদের অনুরোধ করব অন্য কাউকে ডেপুটেশন না দেওয়ার জন্য। সিদ্ধান্ত এরা নেবেন। আমি শুধু পরামর্শ দিচ্ছি। বলেন শুভেন্দু।
তিনি আরও বলেন, আজকে এদের মুখোমুখি হতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে পালিয়ে গিয়েছেন। দার্জিলিং যাওয়ার কোনও সূচি মুখ্যমন্ত্রীর ছিল না। রাজ্য সরকারকে আবারও কটাক্ষ করেন তিনি। শুভেন্দু বলেন, আমি ধর্নামঞ্চে এসেছি আন্দোলনকারীদের লক্ষ্যকে সমর্থন জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে।
এদিন শুভেন্দু বলেন, " আমরা পরিকল্পনা নিয়েছি বিভিন্ন সংগঠন মিলে অরাজনৈতিক একটি পোর্টাল খোলা হবে। এর পাশাপাশি আমরা একটি লং মার্চেরও আয়োজন করছি। যেখানে দাবি তোলা হবে চাকরি দিন, না হলে নবান্নের গদি ছাড়ুন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications