গন্তব্য ছুঁয়ে ফেরার পথে শ্বাসকষ্ট, কাঞ্চনজঙ্ঘার পথে হাওড়ার যুবক মৃত

ট্রেকিংয়ের শখ ছিল দীর্ঘদিনের। নিয়ম করে বেরিয়েও পড়তেন ট্রেকিংয়ের জন্য। এবারও ডেকেছিল কাঞ্চনজঙ্ঘা। আর সেই কাঞ্চনজঙ্ঘার নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে ফেরার সময় প্রবল শ্বাসকষ্ট। আর বাড়ি ফিরলেন না হাওড়ার বাসিন্দা দেবব্রত বর।

হাওড়ার বালির সমবায় পল্লির বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছেছে গতকাল রাতে। বুধবার সকাল থেকে এলাকার বাসিন্দারা ভিড় করেছেন ওই বাড়িতে। দেবব্রত বরের পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল গতকাল রাত থেকেই।

Kanchanjunga

গত ১৯ তারিখ শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে দেবব্রত বরের। তারপর আর তার খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরিবার বলতে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তান।

১১ জন সদস্যের একটি ট্রেকিং দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন বালির বাসিন্দা দেবব্রত বর। পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়েছিলেন তারা। এরপর নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। আর নামতে পারেননি তিনি। প্রবল শ্বাসকষ্টের ফলে মাঝপথেই মৃত্যু হয়। প্রাথমিকভাবে এই কথা জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭ মে বাড়ি থেকে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বছর ৪৬ এর দেবব্রত। ১৯ তারিখ ভিডিও কলে শেষবার পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাই আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার।

নির্দিষ্ট গন্তব্য ছুঁয়েছিলেন তারা। এরপর ২৫ মে তারা বেসক্যাম্পের উদ্দেশ্যে নীচে নামতে শুরু করেন। তখনই দেবব্রতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+