Vande Bharat Express: আসানসোল হয়ে আরও একটি বন্দে ভারত পৌঁছল হাওড়ায়! উচ্ছ্বাস স্টেশনজুড়ে
Patna Howrah Vande Bharat Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরীর পর আরও একটি বন্দেভারত পাচ্ছে বাংলা! চালু হতে চলেছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই শনিবার দুপুর আড়াইটা নাগাদ পাটনা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছল হাওড়া স্টেশনে।
একেবারে ঝা চকচকে ট্রেনটিকে দেখে রীতিমত উন্মাদনা ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেল সূত্রে জানা গিয়েছে। এই ট্রেনটি ইস্ট সেন্ট্রাল রেলওয়েজের ট্রেন। সকাল আটটায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর ট্রেনটি পাটনা সিটি স্টেশন, মোকামা, লক্ষীসরাই, জসিডি, আসানসোল স্টেশন হয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়।

মোট সময় লাগে সাড়ে ছ'ঘন্টা। রেল আধিকারিকরা জানিয়েছেন, অন্যান্য ট্রেনগুলি হাওড়া থেকে পাটনা যেতে সাড়ে সাত থেকে আট ঘন্টার বেশি সময় নেয়। কিন্তু ভারতের এই সেমি বুলেট ট্রেনটি পৌঁছাবে সাড়ে ছয় ঘন্টাতেই পাটনা পৌঁছে দেবে। তাও আবার কিনা মোট ৫৩৫ কিলোমিটার দূরত্ব যাবে।
রেল আধিকারিকরা আরও জানিয়েছেন, ট্রায়াল রান শুরু হয়েছে। আর তা সফল হলে এই ট্রেনটি খুব শীঘ্রই চালু হবে। অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যেসব সুযোগ সুবিধা আছে সেগুলি এই ট্রেনে পাওয়া যাবে। আজকের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরা ট্রেনে যাত্রী ছিলেন। আজকেই ট্রেনটি আবার পাটনায় ফিরে যাবে বলে খবর।
গত কয়েকদিন আগেই পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত চলবে বলে শোনা যাচ্ছিল। এমনকি চলতি মাস অর্থাৎ অগস্টের শেষের দিকে প্রধানমন্ত্রী এই রুটে নয়া বন্দে ভারতের সূচনা করতে পারেন বলেও শোনা যাচ্ছিল। আর এই জল্পনের মধ্যেই হাওড়া এবং পাটনা রুটে নয়া বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হয়ে গেল।
অন্যদিকে আরও একটি বন্দে ভারত পাবে বাংলা। যেটি কিনা বারাণসী এবং হাওড়া রুটে চলবে বলে খবর। তবে এই ট্রেনটির ট্রায়াল রান কবে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে দুর্গাপুজোর আগেই বারাণসী এবং হাওড়া রুটে বন্দে ভারত ছুটবে বলেই খবর। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
আর তা চালু হলে সাড়ে ছয় ঘন্টাতেই বারাণসী পৌঁছে যাওয়া যাবে। যা খবর, লোকসভার আগে বাংলা আরও বেশ কয়েকটি সেমি বুলেট ট্রেন পেতে পারে। যার মধ্যে হাওড়া-দিল্লি যেমন রয়েছে তেমনই আরও বেশ কয়েকটি রুট রয়েছে। এমনকি শিয়ালদহ স্টেশন থেকেও বন্দে ভারত চলতে পারে বলে জানা গিয়েছে।
আর সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। রেল ট্র্যাক থেকে সিগন্যালিং সবেতেই বদল আনা হচ্ছে বলেও খবর।












Click it and Unblock the Notifications