Onion Price: পেঁয়াজের আগুন দাম, মালা করে গলায় পরে মিছিল তৃণমূল বিধায়কের
Onion Price: বিনোদ মালার কথা কবি লিখেছিলেন। তৃণমূল বিধায়ক যেন সব কিছুই উলোটপালোট করে ফেললেন। পেঁয়াজের মালা পরলেন। পরে ঘুরলেন। মালা অন্যান্যদের পরালেনও। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই ঘটনা ঘটিয়েছেন শুক্রবার সকালে।
পেঁয়াজের দামে যেন আগুন লেগেছে। কলকাতার বাজারে টাস্ক ফোর্স হানা দিয়েছে। কিন্তু পেঁয়াজের দাম চড়ছেই। কলকাতার বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়ে ফেলেছে গতকালই। এই অগ্নিমূল্য পেঁয়াজের জন্যই হাহাকার মধ্যবিত্তের হেঁসেলে। সেই পেঁয়াজেরই মালা পরলেন বিধায়ক। ঘুরলেন রাস্তায়।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন প্রতিবাদে পথে নামেন। সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী- সমর্থকরা। মহিলাদের উপস্থিতিও এদিন ছিল চোখে পড়ার মতো। পেঁয়াজের দামে যেন আগুন লেগেছে। দাম আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। সেই প্রতিবাদেই মিছিল তৃণমূল বিধায়কের। পেঁয়াজের মালা গলায় পরে রাস্তায় ঘুরলেন বিধায়ক ও অন্যান্যরা৷
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। খরুয়াবাজারে হয় বিক্ষোভ।মিছিলে অংশ নেওয়া তৃণমূল নেতৃত্বের গলায় ছিল পেঁয়াজের মালা। বিধায়ক অনেককেই নিজে হাতে ওই মালা পরিয়ে দিয়েছেন।
বিধায়ক অসিত মজুমদার বলেন, পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি। তেলের দাম, বাণিজ্যিক গ্যাসের দাম চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুহু করে। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।একমাত্র তৃণমূল মানুষের পাশে আছে। আর দাঁড়ানোর কেউ নেই। ২০২৪ সালে বিজেপিকে হঠাতে সেই মানুষের আশীর্বাদ চাই।
রাজ্য সরকারের টাস্ক ফোর্স আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ছে। এরই প্রতিবাদে মিছিল বলে জানান বিধায়ক। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন। দুর্নীতির থেকে চোখ ঘোরানোর জন্য এই কাজ রাজ্য করছে। বাংলাতেও পেঁয়াজ চাষ হয়। সেই পেঁয়াজ কোথায়?
একপক্ষ কটাক্ষ করেছেন, এত টাকা দামের পেঁয়াজ গলায় ঝুলিয়ে নষ্ট করলেন বিধায়ক? মানুষকে দিলেও তো কাজে লাগত।
-
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications