একটার পর একটা ঘোমটা খুলে যাচ্ছে, অভিষেকের নতুন চাল নিয়ে তোপ মীনাক্ষীর
যারাই গণতন্ত্রের পক্ষে লড়াই করেন, পুলিশ তাদেরকেই জেলে ভরে দেয়। রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠলেন সিপিএম যুবনেত্রী
কেশপুর থেকে বিজেপি ও সিপিএমকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা দিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অভিষেকের মন্তব্যকে নয়া তাস বলে কটাক্ষ করেন তিনি।

মীনাক্ষী বলেন, 'আসলে একটার পর একটা ঘোমটা খুলে যাচ্ছে। তাই এখন নতুন তাস চালছে তৃণমূল। অভিষেকের কেশপুরের মন্তব্যের পাল্টা রবিবার হাওড়ায় এসে দিলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'ওনাকে (অভিষেককে) বলতে দিন। চিরকালই উনি ওটা করেন। আসলে সব একটার পর একটা ঘোমটা খুলে গেছে। তাই এখন নতুন তাস দিতে হবে।
মীনাক্ষী বলেন, আগে যত যত চুরি করেছেন, যা যা দুর্নীতি হয়েছে, সেই চুরি ও দুর্নীতিতে জড়িয়ে থাকা নিজেদের নামগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। মীনাক্ষী আরও বলেন, "শুধু বীরভূম কেন, গোটা রাজ্যজুড়েই এখন বোমা, গুলি, বারুদ। রোজ গুনে দেখুন, ২০২২-এর জুলাই থেকে শুরু হয়েছে। একটা সপ্তাহ বাদ নেই। রাজ্যের কোনও না কোনও প্রান্ত বোমা, গুলি, বারুদের স্তুপে পরিণত হচ্ছে।"
এরপর মীনাক্ষী প্রশ্ন তোলেন, কেউ কি গ্রেফতার হয়েছেন? কাউকে কি তলব করা হয়েছে? রাজ্যের পুলিশ মন্ত্রী, ডিআইজি, ডিজি তাঁদের পাত্তা নেই। সবাই চুপ করে বসে রয়েছেন। আসলে সবাই এই সব ঘটনা ঘটতে দিচ্ছেন। পঞ্চায়েতের আগে এলাকা সন্ত্রস্ত করতেই এসব ঘটনা পরিকল্পিত করে ঘটানো হচ্ছে।
নৌশাদ সিদ্দিকী'র গ্রেফতারির প্রসঙ্গে মীনাক্ষী এদিন বলেন, 'গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়েছিলেন নৌশাদ সিদ্দিকী। যারাই গণতন্ত্রের পক্ষে লড়াই করেন, পুলিশ তাদেরকেই জেলে ভরে দেয়। নৌশাদ সিদ্দিকী এই রাজ্যের বিধায়ক। তাঁর সঙ্গেও পুলিশ, বিচারব্যবস্থা, প্রশাসন যে ঘৃণ্য আচরণ করছে পশ্চিমবাংলার মাটিতে, এটা কোনওভাবেই কাম্য নয়।
মীনাক্ষী বলেন, "পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এবার এগুলোকে বন্ধ করার সময় এসেছে। গোটা রাজ্যের মানুষকে বলব এই বিষয়ে এককাট্টা হয়ে দাঁড়ান।" প্রসঙ্গত উল্লেখ্য, অনূর্ধ-১৯ টি-টোয়ন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য হৃষিতা বসুকে অভিনন্দন জানাতে রবিবার সকালে হাওড়ায় আসেন মীনাক্ষী। হৃষিতাকে শুভেচ্ছা সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণা দেন তিনি। মীনাক্ষী বলেন, "হৃষিতা ওর মতো খেলে যাক। ওকে দেখে যাতে আমাদের গোটা দেশের আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই খেলায় আরও উৎসাহিত হয় এবং তারাও যাতে খেলার একটা পরিবেশ পায় সেটাই চাই।"












Click it and Unblock the Notifications