Mamata Banerjee: সিপিএমের গুণ্ডারা এখন বিজেপিতে, আরামবাগের সভা থেকে নিশানা মমতার

সিপিএমের হার্মাদরা এখন সব বিজেপি হয়েছে। নতুন করে আরামবাগে অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে। আরামবাগের সভা থেকে তীব্র নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগে যাতে কোনও রকম গোষ্ঠী দ্বন্দ্ব ভোটের মুখে মাথা চারা দিয়ে না ওঠে সেকারণে দলীয় নেতাদেরও সতকর্ক করেছেন তিনি।

এদিন আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থীর উপরে হামলার ঘটনা নিয়ে এদিন সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন মিতালি বাগকে ভোট দিয়ে জেতানোর কথা বলে দলীয় নেতাতে পুড়শুড়া নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি অভিযোগ করেছেন মিতালি বাগদির মতো নেত্রীকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে কাদের কথা ভাবে দল।

Mamata Banerjee

এদিকে সিপিএম এবং বিজেপিকে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচারমন্ত্রী বলে কটাক্ষ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রেশনে একটি চালও মোদী সরকার দেয়নি। ১০০ দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে। তারপরেও কেবল গরিব মানুষের কথা ভেবে রাজ্য সরকার এখনও রেশনে চাল দিয়ে যাচ্ছে এবং ৫০ দিনের কাজের প্রকল্প শুরু করেছে।

২৬ হাজার চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গতকাল প্রচারের মঞ্চে থাকলেও তাঁর মন পড়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে কী ফল হবে সেটা জানারক জন্য তিনিও অপেক্ষা করছিলেন। সুপ্রিম কোর্টের রায় শোনার পর তাঁর প্রাণটা ঠান্ডা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চাকরি খেকো বাঘ বলে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন সিপিএমের জমানায় আরামবাগে কেউ শান্তিতে থাকতে পারত না। অনেক কষ্টে আরামবাগে শান্তি ফিরেছে। সিপিএমের হার্মাদরা খুন করে সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রেখে দিত।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সিপিএমের গুণ্ডারা এখন বিজেপি হয়ে গিয়েছে। ফের আরামবাগকে অশান্ত করার চক্রান্ত চলছে। সিপিএম এখন সাধু সাজছে। নাম না করে শুভেন্দুকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সিপিএম এখন গদ্দারের সঙ্গে হাত মিলিয়েছে। আরামবাগ সহ পুড়শুড়, গোঘাটে বেশি করে দলীয় েনতাদের নজর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+