মা বোনদের মতোই সংসার চালান মুখ্যমন্ত্রী, জ্বর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় সভা করলেন। এদিন ফের কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার কথা তিনি বলেছেন। বাড়ির মা - বোনদের সংসার চালানোর প্রসঙ্গও তিনি এনেছেন। সেভাবেই তিনি রাজ্য পরিচালনার চেষ্টা করেন। এমনই জানিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাধারণ বাড়ির মহিলাদের প্রণাম জানিয়েছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সভায় এসেছেন। লোকসভা ভোটের আগে কি ফের মহিলা ভোটব্যাঙ্ক গুছোতে চাইছেন? এমন প্রশ্ন উঠে আসছে৷ মুখ্যমন্ত্রী এদিন তাঁর অসুস্থতার কথাও বলেন।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কলকাতার রেড রোডে ধর্না কর্মসূচি করেন। টানা ৪৮ ঘণ্টা তিনি রেড রোডে ছিলেন। মুখ্যমন্ত্রীর ঠান্ডা লেগেছে। বেশ কাশি হয়েছে। বক্তব্য রাখার সময় বেশ কয়েক বার তিনি কাশেন। তাঁর কণ্ঠস্বরও বেশ ভাঙা। ১০১ ডিগ্রি জ্বরে তিনি আক্রান্ত। রেড রোডে রাতে থাকার কারণেই ঠান্ডা লেগেছে বলে জানা যাচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনেকটাই ছিল সাধারণ মহিলাদের উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়ন আটকে দিচ্ছে৷ একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। সড়ক থেকে আবাসের টাকা দেওয়া বন্ধ। বাংলা এগিয়ে থাকছে। সেই কারণে কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
সাধারণ বাড়ির মহিলাদের সংসার চালানোর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। অনেক প্রতিকূলতার মধ্যে বাড়ির মহিলারা সংসার চালান। ঘাটতি হলে জিনিসপত্র নিয়ে পরের মাসে দোকানীকে টাকা দেওয়ার কথাও বলেন অনেক মহিলারা। সাধ্যমতো গৃহিনীরা সংসার চালানোর কাজ করেন কাউকে কিছু বুঝতে না দিয়ে। এইসব প্রসঙ্গ এদিন মুখ্যমন্ত্রীর কথায় সামনে এল।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, " মা - বোনেরা যেভাবে সংসার চালায়, আমিও তেমনভাবে সংসার চালাই।" যতটা পারছেন, সাধ্যমতো তিনি করছেন। আগামী দিনে তিনি কী করবেন, শুনলে চমকে যেতে হবে। এই কথাও বলেন মুখ্যমন্ত্রী।
বঞ্চনার বিরুদ্ধে তিনি সব সময় লড়াই করছেন। কোনও রোগবালাই তাঁকে কাবু করতে পারবে না। সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করবেন।












Click it and Unblock the Notifications