পার্টি অফিস ভাঙচুরে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি! পাল্টা শাসক শিবিরকে ২৪ ঘন্টা সময় দিয়ে চ্যালেঞ্জ বিজেপির
পার্টি অফিস ভাঙচুরে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি! পাল্টা শাসক শিবিরকে ২৪ ঘন্টা সময় বিজেপির
বছরের প্রথম দিনে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ব্যান্ডেলে। রবিবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনাটি ঘটে ব্যান্ডেল বালিকাটা এলাকায়। পার্টি অফিসের জানালার কাঁচ, ইলেকট্রিক সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

বিরোধীদের লোকজন নেই
বিধায়ক বলেন, যাদের পায়ের তলার মাটি নেই সেই সিপিআইএমকে মানুষ বাংলা থেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। আর এই উচ্চিংড়ের দল, সাম্প্রদায়িক দল এরা টুক টুক করে বেঁচে আছে। তিনি বলেন, দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন বিরোধীদের রাজনৈতিক কাজে যেন কোনও হস্তক্ষেপ করা না হয়। তৃণমূল বিধায়ক বলেন, বিরোধীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, ওদের লোকজন নেই। তাই অশান্তি করার চেষ্টা করছে।

বিরোধীদের হুঁশিয়ারি
পাশাপাশি বিধায়ক বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে চুঁচুড়ার বিধায়ক বলেন, কেউ কেউ তৃণমূলকে দুর্বল ভাবছে। তৃণমূলের জন্মদিনে দলের পার্টি অফিস ভাঙচুর করছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইচ্ছে করলে তিনি নির্দেশ দিলে, চুঁচুড়া বিধানসভা এলাকায় বিরোধী দলের যত পার্টি অফিস আছে, পনেরো মিনিটে বন্ধ হয়ে যাবে।

পাল্টা বিজেপির চ্যালেঞ্চ
বিধায়কের কথার পাল্টা জবাব দিয়ে হুগলি জেলা সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, বিধায়ককে পনেরো মিনিট নয়, ২৪ ঘন্টা সময় দিচ্ছেন তিনি। একটা পার্টি অফিস বন্ধ করে দেখান উনি।

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ভাঙচুর
পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় সুরেশ সাউ বলেন, চুঁচুড়া বিধানসভা উত্তপ্ত হয় কেবলমাত্র এই বিধায়ক এবং তার কিছু লোকজনের জন্য। বালিকাটায় যে ঘটনা ঘটেছে তা কেবল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই হয়েছে। দায় এড়াতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। সামনে পঞ্চায়েত ভোট কে টিকিট পাবে কে পাবে না সে নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ব্যাণ্ডেল ফাঁড়ির পুলিশ সূরজ সামি নামে একজনকে আটকে করেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications