অবরুদ্ধ হাওড়া ব্রিজ, জলকামান পুলিসের, কিয়স্কে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির

অবরুদ্ধ হাওড়া ব্রিজ, জলকামান পুলিসের, কিয়স্কে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া ব্রিজ। বিজেপি কর্মীদের আটকাতে পুলিস ব্যারিকেড গড়েছিল পুলিস। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিস প্রতিরোধ গড়ে। জলকামান দিয়ে বিজেপি কর্মীদের ছত্র ভঙ্গ করার চেষ্টা করে পুলিস। হাওড়া ব্রিজ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল।

অবরুদ্ধ হাওড়া ব্রিজ, জলকামান পুলিসের, কিয়স্কে আগুন জ্বালাল বিজেপি

হাওড়া ব্রিজে পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে। রাগে বিজেপি কর্মীরা পুলিস কিয়স্ক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোঘ। তারপরেই টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিস। বিজেপির মিছিল থেকে বোমাবাজি হয় বলে অভিযোগ। উদ্ধার হয়েছে বোমার অংশও। এক বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিস।

হেস্টিংসে পুলিস কৈলাস বিজয়বর্গীয়দের মিছিল আটকালে তাঁরা মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। হাওড়া ময়দানে পুলিসের জলকামানে অসুস্থ হয়ে পড়েন রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। খিদিরপুরেও পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিসের। খণ্ডযুদ্ধ শুরু হয়। সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+