Bally Bridge: মধ্যরাত থেকে বন্ধ বালিব্রিজ, বাতিল ডানকুনি লোকাল সহ একাধিক ট্রেন, কীভাবে অফিস যাবেন?

Bally Bridge: পূর্ব রেলের শিয়ালদহ-ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে টানা পাঁচ দিন বন্ধ হতে চলেছে বালি ব্রিজের একাংশ। সেই সঙ্গে বুধবার মধ্যরাত পেরোলেই বন্ধ রাখা হবে বালি ব্রিজ। আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত প্রায় একশো ঘণ্টা শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে বালিতে আসার লেনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লেন খোলা থাকবে। কোন রুটে কিভাবে যান চলাচল করবে এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসা প্রাইভেট কার সহ সমস্থ বাস এবং ৪ চাকার গাড়ি নিবেদিতা সেতুতে ঘুরিয়ে দেওয়া হবে।

Bally Bridge

বালি ব্রিজ ফ্রাঙ্ক (দক্ষিণেশ্বর - বালি) দিয়ে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ২ এবং ৩ চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। হাওড়া থেকে দক্ষিণেশ্বরগামী যান বা জিটি রোড (উত্তরপাড়া/বালিখাল বা জিটি রোডের জয়সোয়াল হাসপাতালের ক্রসিং থেকে) দিয়ে কোন পণ্যবাহী গাড়ি সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হবে না। নিবেদিতা সেতু দিয়ে আসা বালিহল্টগামী সমস্ত বাস জয়পুর ব্রিজ আন্ডারপাস (এনএইচ-১৬) থেকে বালিহল্টের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।

জিরো পয়েন্ট থেকে বালিহল্টের দিকে আসা ব্যাক্তিগত যানবাহন সহ সমস্ত ৪ চাকার গাড়িগুলিকে (জিটি রোড বাদে) নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও ডিউটির সময় ট্রাফিক পুলিশ যখন প্রয়োজন মনে করবে তখন যে কোনও রাস্তা থেকে যানবাহন সরিয়ে নিতে পারবে।

১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু'পাশ দিয়ে সড়ক সেতু। আর সেখানেই একাধিক পিলারে লোহার খাঁচায় জং পড়েছে। তাই আর কাল বিলম্ব না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে একাংশ।

শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। একই সঙ্গে শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা পাটনা গরীবরথ, ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে। এছাড়াও বহু ট্রেনের যাত্রাপত্র সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বহু দুরপ্ললার ট্রেন শিয়ালদহ স্টেশনের বদলে কয়েকদিন হাওড়া থেকে ছাড়বে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+